আগামিকাল ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বিজেপি

খবর লাইভ : আগামিকাল, বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বিজেপি৷ এ দিন নবান্ন অভিযানের পর এই ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ বনধকে সর্বাত্মক করার আহবান জানিয়েছেন তিনি৷ বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই বনধের ডাক দেওয়া হয়েছে৷ নবান্ন অভিযানে সাধারণ মানুষের উপর পুলিশের লাঠিচার্জ এবং বলপ্রয়োগের প্রতিবাদে এই বনধের ডাক দেওয়া হয়েছে৷বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘এই বনধকে সর্বাত্মক করুন৷ স্বেচ্ছাচারী সরকারের হাত থেকে বাংলাকে মুক্ত করুন৷ মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছেন না৷ এর প্রতিবাদ করতে, বাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে, আগামিকালের বনধকে সবাই সফল করুন৷’

আরও পড়ুনঃ আরজি কর দুর্নীতিতে সন্দীপ ঘোষের ‘ডানহাত’ কে? জেনেই ফেলল সিবিআই!

আগামিকাল, বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ রয়েছে৷ সেই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা৷ সেদিনই বিজেপি বাংলা বনধের ডাক দেওয়ায় বুধবারও বড় অশান্তির আশঙ্কা থাকছে৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago