হুগলির ইলিপুরে নিকাশি ব্যবস্থা বন্ধ করে বেআইনি নির্মাণের অভিযোগ

খবর লাইভ : লোকসভা ভোটের পর বেআইনি নির্মাণের কাজ অব্যাহত হুগলিতে। বিশেষ করে হুগলির গ্রামীণ এলাকাগুলোয় বেআইনি নির্মাণ যেন বেড়েই চলেছে। এতে পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে দিন ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। অনেকেই অসাধু ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের যোগসাজশের অভিযোগ তুলে সরব হয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর দফতর সহ একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছেন। সম্প্রতি ইলিপুর মোড়ে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন জায়গাতেও অভিযোগ জানানো হয়েছে। এখন দেখার বিষয় প্রশাসন কী ব্যবস্থা নেয়!

আরও পড়ুনঃ আগামিকাল ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বিজেপি

ইলিপুরে ২৬ নম্বর বাসস্ট্যান্ডের কাছে একটি নির্মাণ হচ্ছে। শেখ কুতুব নামে এক প্রোমোটার ওই নির্মাণটি করছেন বলে স্থানীয় লোকজনের অভিযোগ। একটি পুকুরের পাশেই নিকাশি ব্যবস্থা বন্ধ করে নির্মাণটি হচ্ছে বলে এলাকার লোকজনের দাবি অভিযোগ। এলাকার লোকজন জানিয়েছেন, নির্মাণটি বেআইনি। ফলে ওই এলাকার নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় লোকজনের। বেআইনি নির্মাণটি হলেও প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় লোকজন নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ পাঠিয়েছেন। কুতুব অবশ্য দাবি করেছেন, তিনি কোনও বেআইনি নির্মাণ করছেন না। সমস্ত কিছু বৈধতা মেনেই কাজ করা হচ্ছে বলে কুতুব দাবি করেছেন। এখন দেখার বিষয়, কত দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন সেদিকেই তাকিয়ে এলাকার লোকজন।
নবান্নের এক কর্তা আশ্বাস দিয়েছেন, বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago