Special News Special Reports State

আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তও সিবিআইকে দিল হাই কোর্ট

0
(0)

খবর লাইভ : চিকিৎসক ধর্ষণ-খুনের পরে এবার হাসপাতালের আর্থিক দুর্নীতিতেও সিবিআই।তিন সপ্তাহ পরে সিবিআই-কে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল হাই কোর্ট।সিবিআই-কে আর জি কর মেডিক্যালের যাবতীয় দুর্নীতির তদন্তভার দিল হাইকোর্ট। কাল সকাল ১০টার মধ্যে তদন্ত-নথি হস্তান্তরের নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। ফলে তদন্তে রাজ্যের তৈরি সিট-এর আর কোনও গ্রহণযোগ্যতা রইল না।

আরও পড়ুনঃ লাজংয়ের কাছে হেরে ডুরান্ড কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

১৭ সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টের । নিরাপত্তার জন্য প্রয়োজনে সিবিআই-এর কাছে আবেদন করতে পারবেন মামলাকারী।উল্লেখ্য, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে গত বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরই প্রাক্তন সহকর্মী আখতার আলি। তিনি ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। অভিযোগ, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বসার পর থেকেই দেদার দুর্নীতি করেছেন সন্দীপ। এই অভিযোগ তুলে ইডি তদন্ত চেয়ে মামলা দায়ের করেন আখতার আলি। আর জি করে আর্থিক দুর্নীতির তদন্ত চেয়ে হাই কোর্টের প্রধান বিচারপতি টি এসজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। ওই মামলার পরিপ্রেক্ষিতেই সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *