National Special News Special Reports

উদ্ধবের কনভয়ে গোবর, নারকেল দিয়ে হামলা রাজ ঠাকরে শিবিরের

0
(0)

খবর লাইভ : বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনীতির উত্তাপ ছড়িয়েছে মহারাষ্ট্রে। একদিকে বাকযুদ্ধ যেমন চলছে তেমন আবার সুপারি, নারকেল নিয়ে একে অপরের দিকে হামলা চলছে। শুক্রবার মারাঠাওয়ারাতে রাজ ঠাকরের কনভয়ে হামলা চালিয়েছিল শিবসেনার (উদ্ধব শিবির) কর্মী সমর্থকেরা। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতে থানেতে। এদিন রাতে রাজনৈতিক সভা থেকে ফেরার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের গাড়িতে , নারকেল দিয়ে হামলা চালানো হয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই হামলা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মী সমর্থকেরা। যদিও এই হামলার পর সকলেই গা ঢাকা দিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে থানে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *