games Special News Special Reports

স্বপ্নভঙ্গের জের, বৃহস্পতিবার ভোরে অবসর ঘোষণা বিনেশ ফোগতের

0
(0)

খবর লাইভ : স্বপ্নভঙ্গ হয়েছে বিনেশ ফোগতের। স্বপ্নভঙ্গ হয়েছে ১৪০ কোটি ভারতবাসীর । বুধবার রাতে রুপোর দাবি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন কুস্তিগির বিনেশ ফোগত। আন্তর্জাতিক আদালতের রায় ঘোষণার আগেই বৃহস্পতিবার ভোরে অবসর ঘোষণা করলেন বিনেশ। জানিয়ে দিলেন, তিনি হেরে গিয়েছেন কুস্তির কাছে।

কেন এই সিদ্ধান্ত? নিজের এক্স হ্যান্ডলে বিনেশ লেখেন, মা, কুস্তির কাছে আমি হেরে গেলাম। আমাকে ক্ষমা কোরো। তোমার স্বপ্ন, আমার সাহস সব শেষ হয়ে গিয়েছে। আর শক্তি বাকি নেই। কুস্তি, তোমাকে বিদায়। ২০০১-২০২৪। সবসময় তোমার কাছে ঋণী হয়ে থাকব। ক্ষমা করে দিও।

আরও পড়ুনঃ রুপোর পদকের দাবি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বিনেশ ফোগত

ইতিহাস গড়ে মঙ্গলবার অলিম্পিকে মহিলাদের ৫০ কেজি বিভাগে ফাইনালে ওঠেন বিনেশ। আশা ছিল, সোনা জিতবেন তিনি। কিন্তু বুধবার সকালে ছবিটা পুরো বদলে যায়। ভারতীয় অলিম্পিক্স সংস্থা জানায়, ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল করা হয়েছে বিনেশকে। ওজন কমাতে কী করেন নি তিনি? সারা রাত পরিশ্রম করেছিলেন। চুল কেটে ফেলেন। শরীর থেকে রক্ত বার করেন। তার পরেও ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যায়। শরীরে জলের ঘাটতি হওয়ায় অসুস্থ হয়ে পড়েন বিনেশ। প্যারিসে হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। ভারতীয় কুস্তি সংস্থা বিনেশের বিষয়ে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার কাছে আবেদন করে। কিন্তু আন্তর্জাতিক সংস্থা জানিয়ে দেয়, নিয়ম সকলের জন্য সমান।

যদিও হাল ছাড়েননি বিনেশ। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রুপোর দাবিতে মামলা করেন তিনি। বৃহস্পতিবার সকালে সেই মামলার রায় ঘোষণা হওয়ার কথা। তার আগেই অবশ্য কুস্তি থেকে অবসর ঘোষণা করলেন বিনেশ।

তার পরেই সিদ্ধান্ত হয়েছিল, আন্তর্জাতিক আদালতে আবেদন করা হবে। বিনেশের দাবি ছিল, মঙ্গলবার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন তিনি। তখন ওজন নিয়ে কোনও সমস্যা ছিল না। তা হলে ফাইনালে না খেলতে পারায় তাঁকে অন্তত রুপো দেওয়া উচিত। বৃহস্পতিবার এই আবেদনের সিদ্ধান্ত নেওয়ার কথা আন্তর্জাতিক ক্রীড়া আদালতের।

কুস্তিতে ৫০ কেজি বিভাগ বিনেশের ইভেন্টই নয়। তাঁর আসল ইভেন্ট ৫৩ কেজি বিভাগ। কিন্তু দিল্লির রাস্তায় আন্দোলনে শামিল হওয়া বিনেশ ৫৩ কেজির ট্রায়ালে যেতেই পারেননি। তাঁর বদলে অলিম্পিক্সের ৫৩ কেজি বিভাগে যোগ্যতা অর্জন করেন অন্তিম পঙ্ঘাল।

বিনেশের ওজন কেন কমানো গেল না তা নিয়ে মুখ খোলেন ভারতের চিফ মেডিক্যাল অফিসার দীনশ পারদিওয়ালা। তিনি বলেন, বিনেশের পুষ্টিবিদের সঙ্গে কথা বলেই সব কিছু করা হয়েছিল। বিনেশকে এক দিনে তিনটে ম্যাচ খেলতে হয়েছিল। তাই ওকে পর্যাপ্ত খাবার খেতে হয়েছিল। তাতে বিনেশের ওজন একটু বেশিই বেড়ে গিয়েছিল। ওর পুষ্টিবিদ জানিয়েছিলেন, দেড় কেজি পুষ্টি থাকলেই বিনেশ খেলতে পারবে। সেটা মাথায় রেখেই আমরা ওর ওজন কমানোর চেষ্টা করেছিলাম।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *