Special News Special Reports State

গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়

0
(0)

খবর লাইভ : SSC নিয়োগ দুর্নীতিকাণ্ডে CBI-এর হাতে গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে নিজাম প্যালেসে তলব করেছিল CBI। এদিন তাঁকে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সন্ধ্যার দিকে গ্রেফতার হন তিনি। উল্লেখ্য, SSC নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার হাজিরার জন্য তলব করা হয়েছিল কল্যাণময়কে। কিন্তু, বেশ কয়েকবার হাজিরা এড়িয়ে যান তিনি। উল্লেখ্য, ২০১৬ সালে পর্ষদের সভাপতি ছিলেন কল্যাণময়। SSC নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাময়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে তৈরি প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের কমিটি এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেশ করে। এরপরেই কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরে তাঁকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদে বহাল রাখা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছিল। চলতি বছর ২৩ জুন তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ শূন্যপদে নিয়োগের দাবিতে বাম ছাত্র সংগঠনের পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার

সূত্রের খবর, তাঁকে কিছু নথি নিয়ে যেতে বলেছিল CBI। সূত্রের খবর, তিনি জানিয়েছেন, কিছু নথি হারিয়ে গিয়েছে। এর আগে মধ্যশিক্ষা পর্ষদে গিয়েছিল CBI। এদিন গ্রেফতারের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণময় বলেন, “আমি যেটা বলেছি সেটাই সত্যি।” তবে এর বাইরে তিনি কোনও শব্দ খরচ করেননি তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *