International Special News Special Reports

সক্রিয় আমেরিকা, ইজরায়েলে হামলা চালাবে ইরান? ভারতীয়দের সতর্কবার্তা

0
(0)

খবর লাইভ : মধ্যপ্রাচ্যের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। ইজরায়েলের গাজা আক্রমণের পর থেকেই সেখানকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে৷ গত ১৩ জুলাই দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ইজরায়েলি বিমান হানায় মৃত্যু হয়েছে ইজরায়েল হামলার মূলচক্রী হামাস নেতা মহম্মদ ডেইফার

গত বৃহস্পতিবার, বিবৃতি জারি করে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই দাবি করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স ৷ এরপর ইজরায়েলের গোলান হাইটসে হামলা চালায়, হিজবুল্লা৷ তারপরই দক্ষিণ বেইরুটে হিজবুল্লার ঘাঁটিতে রকেট হামলা চালায় ইজরায়েলি সেনা। সেই হামলাতে হিজবুল্লা কমান্ডার ফুয়াদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইজরায়েল।

এই ঘটনার ফলশ্রুতিতে ইরান প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর থেকেই পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে৷ এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও বেশি যুদ্ধজাহাজ ও ফাইটার জেট পাঠানোর ঘোষণা করে৷ ইরানের আক্রমণ থেকে ইজরায়েলকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে দাবি করা হয়েছে৷

মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে সেক্রেটরি লয়েড অস্টিন, ইউরোপ ও মধ্য প্রাচ্যে অতিরিক্ত ব্যালেস্টিক-সহ, সক্ষম ক্রুজার এবং ডেস্ট্রয়ারে মোতায়েনের আদেশ দিয়েছেন৷

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সম্ভাব্য আক্রমণকে প্রতিরোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বাহিনী ও অস্ত্র মোতায়েন করার ব্যাপারে নেতানিয়াহু ও বাইডেনের সঙ্গে ফোনে বেশ কিছুক্ষণ কথা হয়েছে৷

মধ্যপ্রাচ্যে ইরানের হুঁশিয়ারি ও মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরী ও ফাইটার জেট পাঠানোর ঘোষণায় যুদ্ধ পরিস্থিতি আরও অবনতির দিকে পৌঁছেছে৷ এই অবস্থায় ইজরায়েলের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভ্রমণ এড়ানোর পরামর্শ এসেছে৷

গত, শুক্রবার তেল আভিভের ভারতীয় দূতাবাস থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ সেখানে ক্রমবর্ধমান যুদ্ধের পরিস্থিতিতে সেখানকার ভারতীয়দের সমস্ত রকম সুরক্ষা প্রোটোকল এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে৷ নির্দেশিকায় জানানো হয়েছে, ‘‘সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *