হাথরসকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত! প্রকাশ্যে এসে কী বললেন ভোলে বাবা?

খবর লাইভ : উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু হয়েছে । এই ঘটনার চারদিন পর‌এই প্রথম প্রকাশ্যে এলেন অভিযুক্ত ধর্মগুরু ভোলে বাবা৷ এর আগে নিজের আইনজীবীর মাধ্যমে বিবৃতি দিয়েছিলেন তিনি৷ ভিডিও বার্তায় ভোলে বাবা ওরফে সুরজ পাল বলেছেন, ভগবান আমাদের এই যন্ত্রণা কাটিয়ে ওঠার শক্তি দিন৷ প্রশাসন এবং সরকারের উপরে ভরসা রাখুন৷ আমার বিশ্বাস, যারা সেদিন বিশৃঙ্খলা তৈরি করেছিল তারা ছাড় পাবে না৷ আমি কমিটির সদস্যদের জানিয়েছি, শোকস্তব্ধ পরিবারগুলির পাশে থাকতে৷ যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসা এবং আজীবন সাহায্য করার জন্য অনুরোধও করেছি৷

এরই মধ্যে ভোলে বাবার অনুগামী দেবপ্রকাশ মধুকরকে দিল্লি থেকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ৷ এই নিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৭৷ যদিও ধৃতের আইনজীবী এ পি সিং দাবি করেছেন, তাঁর মক্কেল আত্মসমর্পণ করেছেন৷

ভোলে বাবার পায়ের ধুলো নিতে গিয়ে হুড়োহুড়ি থেকেই হাথরসের ওই সৎসঙ্গে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ৷ যদিও ঘটনার পর পুলিশের দায়ের করা এফআইআর-এ নাম ছিল না ভোলে বাবার৷ বরং মূল অভিযুক্ত হিসেবে নাম ছিল এই দেবপ্রকাশেরই৷ দেবপ্রকাশের খোঁজ দিতে পারলে এক লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ৷এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে উত্তর প্রদেশ পুলিশ৷ পাশাপাশি হাইকোর্টের প্রাক্তন একজন বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় কমিশনও গঠন করেছে উত্তর প্রদেশ সরকার৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago