খবর লাইভ : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল উত্তর বারাকপুর পুরসভার ১১নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ইছাপুরের বাসিন্দা অভিযুক্ত কাউন্সিলর প্রসূন সরকারের বিরুদ্ধে এই নিয়ে বারাকপুর কমিশনারেটের মহিলা থানায় অভিযোগও দায়ের করেছেন নির্যাতিতা। তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘোলা থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা যুবতী পশুপ্রেমী হিসাবেই পরিচিত। সেই সূত্র ধরেই ২০২১ সালে ইছাপুরের একটি অসুস্থ পথ কুকুরের চিকিৎসা করানো নিয়েই কাউন্সিলরের সঙ্গে তার আলাপ।এর পর দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বারে। যুবতীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার সহবাস করে প্রসূন। এর পর যুবতী প্রসূনের একাধিক মহিলার সঙ্গে সম্পর্কের কথা জানতে পারলে তিনি বিয়ে করতে অস্বীকার করেন।
আরও পড়ুনঃ হাথরসকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত! প্রকাশ্যে এসে কী বললেন ভোলে বাবা?
নির্যাতিতা বলেন, “উত্তর বারাকপুর পুরসভার কাউন্সিলর প্রসূন সরকারের সঙ্গে আমার ২ বছর ধরে সম্পর্ক। আমাকে সে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। পরে জানতে পারি ওনার সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক রয়েছে। এনিয়ে বলাতে উনি আমাদের সম্পর্কের কথা অস্বীকার করে খুব বাজে ব্যবহার করে। আমি ওঁর শাস্তির দাবি করছি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…