খবর লাইভ : বিধানসভায় দুই নবনির্বাচিত তৃণমূল বিধায়কের শপথ নেওয়াকে বেআইনি বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, ‘সম্পূর্ণ বেআইনি শপথ। সংবিধান বহির্ভূত কাজ করেছেন অধ্যক্ষ। রাজ্যপাল রাষ্ট্রপতির নজরে এনেছেন বিষয়টি। এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমারও কিছু কাজ আছে, সেটা আমি করব।’
তিনি আরও বলেন, ‘এত ইগোর কি ছিল, রাজভবনে গিয়ে শপথ নিতে ক্ষতি কি ছিল?বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, রাজ্যপাল বলেছিলেন ডেপুটি স্পিকারকে দিয়ে শপথ বাক্য পাঠ করাতে। কেন তা করালেন না? এত দম্ভ কিসের। সংবিধান কেউ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে দিয়েছেন সেটাই শেষ কথা। এটা চলতে পারে না।
আরও পড়ুনঃ বাংলার বিভিন্ন প্রান্তে রথযাত্রার ভিড় সামলাতে বিশেষ নির্দেশ ডিজির
এরই পাশাপাশি, বরানগরের উপ নির্বাচনে নির্বাচিত তৃণমূলপ্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার জয়ী তৃণমূলপ্রার্থী রেয়াত হোসেন সরকারকে বিধায়ক পদে শপথ করানোর বিষয়টিকে ‘অসাংবিধানিক’ বলে দাবি করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ গোটা বিষয়টি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর কাছে তিনি চিঠি পাঠাচ্ছেন বলেও জানা গিয়েছে৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…