প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেনিয়ম ও প্রশ্নফাঁস রুখতে কড়া আইন কার্যকর কেন্দ্রের

খবর লাইভ : গোটা দেশ এইমুহূর্তে কার্যত উত্তাল। নিট এবং নেট নিয়ে এই চূড়ান্ত বিতর্কের মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। দেশের বিভিন্ন প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেনিয়ম ও প্রশ্নফাঁস রুখতে নয়া আইন কার্যকর করার কথা ঘোষণা করল তারা।

পাবলিক এগ্জামিনেশন অ্যাক্ট, অর্থাৎ প্রিভেনশন অব আনফেয়ার মিনস সংসদে পাশ হয়েছিল গত ফেব্রুয়ারি মাসেই। আর এখন নিট এবং নেট নিয়ে বিতর্ক মাথাচাড়া দিতেই সেই আইনের নির্দেশিকা জারি করল কেন্দ্র।

আরও পড়ুনঃ আজ ইউরো কাপে তুরস্কের সামনে পর্তুগাল, নজরে রোনাল্ডো
বৃহস্পতিবারই এই আইন কার্যকর করা নিয়ে রীতিমতো প্রশ্নের মুখে পড়েন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান, আইন মন্ত্রক ইতিমধ্যেই এই আইন সংক্রান্ত নিয়ম তৈরি করেছে। তার ঠিক এক দিন পরেই নতুন পরীক্ষা আইন কার্যকর করার কথা জানিয়ে দিল কেন্দ্র।

শুক্রবার থেকে কার্যকর হল এই আইন। আর এই আইন অনুযায়ী, কোনও ব্যক্তি যদি প্রশ্নপত্র ফাঁস কিংবা উত্তরপত্রে বেনিয়ম করতে গিয়ে ধরা পড়েন, তা হলে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হবে। যদি তিনি দোষী প্রমাণিত হন তাহলে ন্যূনতম তিন বছরের জেল খাটতে হবে। সেইসঙ্গে, সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত কারাবাসের সাজা ঘোষণা হতে পারে। শুধু তাই নয়, দিতে হতে পারে ১০ লক্ষ টাকা জরিমানা।

নিয়ামক সংস্থা পরীক্ষা প্রক্রিয়ায় জালিয়াতি হচ্ছে জেনেও যদি চুপ থাকে, তাহলে তাদের ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

অন্যদিকে, নিয়ামক সংস্থার কোনও উচ্চপদস্থ আধিকারিক যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তা হলে তাঁর ন্যূনতম তিন বছরের সাজা হতে পারে। সেইসঙ্গে, সর্বাধিক ১০ বছরের জেল এবং ১ কোটি টাকার জরিমানা। আর যদি কর্তৃপক্ষ অথবা আয়োজক সংস্থার কেউ এই অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, তা হলে ন্যূনতম পাঁচ বছর এবং সর্বাধিক ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে। আর জরিমানা করা হতে পারে ১ কোটি টাকা।

এই সরকারি বিজ্ঞপ্তিতে ‘ভারতীয় ন্যায় সংহিতার’ উল্লেখ থাকলেও জানানো হয়েছে যে, তা কার্যকর না হওয়া পর্যন্ত ভারতীয় দণ্ডবিধির ধারাগুলিই এই আইনের ক্ষেত্রে কার্যকর হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago