খবর লাইভ : শনিবার তুরস্কের বিরুদ্ধে পর্তুগালের নামার সময় নজর থাকবে সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকেই। গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচ সম্ভবত এ দিনই খেলতে চলেছে পর্তুগাল।
কোচ রবার্তো মার্তিনেসের অগাধ আস্থা রয়েছে রোনাল্ডোর প্রতি। তিনিই দলের অধিনায়ক এবং চেকিয়ার বিরুদ্ধে আগের ম্যাচে পুরো সময় খেলেছেন।
পর্তুগালের বিরুদ্ধে চেকিয়া প্রথমার্ধে জমাট রক্ষণ রেখেছিল। রোনাল্ডোকেও থাকতে হয়েছিল কড়া মার্কিংয়ে। দ্বিতীয়ার্ধে চেকিয়া আক্রমণ করায় পর্তুগাল গোলও খেয়ে যায়। পরে দু’টি গোল করে ম্যাচ জেতে। তবে আগের ম্যাচে জর্জিয়াকে হারানো তুরস্ক অত বেশি রক্ষণ করে না। তারা আক্রমণাত্মক ফুটবল খেলেই অভ্যস্ত। ফলে রোনাল্ডো এবং তাঁর সতীর্থদের সামনে খেলার জায়গা থাকবে।
আগের ম্যাচে ভাল গোল করা আর্দা গুলার ক্রমশ আন্তর্জাতিক ফুটবলে নিজেকে চেনাচ্ছেন। এখনও পর্যন্ত প্রতিযোগিতার অন্যতম সেরা গোল এসেছে তার পা থেকেই। রোনাল্ডোর নজির ভেঙে ইউরোর সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন। সেই রোনাল্ডোর বিরুদ্ধেই শনিবার নামবেন গুলার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…