খবর লাইভ : অভিযান শুরু হওয়ার সময়েও বেগ পেতে হয়েছিল। পৃথিবীতে ফিরতেও বেগ পেতে হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা উইলিয়ামসকে। মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির জেরে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরতে সুনীতার আরও সময় লাগবে বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা পৃথিবীতে সুনীতার ফিরে আসার জন্য় নতুন দিন হয়েছে বলে জানিয়েছে তারা। সেই নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মহাকাশে আর কতদিন তাঁকে আটকে থাকতে হবে, আদৌ নিরাপদ ভাবে ফিরতে পারবেন কি না, উঠছে প্রশ্ন। যদিও আশ্বস্ত করছে সকলকে।
অত্যাধুনিক মহাকাশযানে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেন সুনীতা এবং তাঁর সহযাত্রী ব্যারি ‘বুচ’ উইলমোর। গত ৫ জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছন তাঁরা। মোট ১০ দিন সেখানে গবেষণার কাজ চালিয়ে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তাঁদের ফেরার সময় ক্রমশ পিছিয়ে গিয়েছে।
গত ১৪ জুন পৃথিবীতে ফেরার কথা ছিল সুনীতা এবং ব্যারির। পরে তা পাল্টে ২৬ জুন করা হয়। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে ২৬ জুনও ফেরা হবে না তাঁদের। কবে তাঁরা পৃথিবীতে ফিরতে পারবেন, তা এখনও খোলসা করেনি নাসা তারা জানিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশন এখনই ছাড়তে হবে বলে কোনও বাধ্যবাধকতা নেই। খাবারদাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্রের যথেষ্ট জোগান রয়েছে সেখানে।
এই মুহূর্তে পরিস্থিতি খতিয়ে দেখছে নাসা আগামী সোম এবং মঙ্গলবার মহাকাশে সুনীতা এবং ব্যারিকে স্পেসওয়াকে পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের। তাই মহাকাশে প্রায় একমাস সুনীতা এবং ব্যারিকে কাটাতে হতে পারে বলে মনে করা হচ্ছে। গোড়া থেকেই এই অভিযানে বার বার বিপত্তি দেখা দিয়েছে। প্রথমে অভিযানের বাজেট ছিল ৪২০ কোটি ডলার। কিন্তু এখনও পর্যন্ত ৫৩০ কোটি ডলার খরচ হয়ে গিয়েছে। অথচ অভিযানও সম্পূর্ণ হয়নি। যান্ত্রিক গোলযোগের জেরে একাধিক বার উড়ানও স্থগিত হয়ে গিয়েছিল। এখন আবার ফিরতে গিয়ে বিপত্তি।মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির জেরে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরতে সুনীতার আরও সময় লাগবে বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা।
পৃথিবীতে সুনীতার ফিরে আসার জন্য নতুন দিন ঠিক হয়েছে বলে জানিয়েছে তারা। সেই নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মহাকাশে আর কতদিন তাকে আটকে থাকতে হবে, আদৌ নিরাপদ ভাবে ফিরতে পারবেন কি না, উঠছে প্রশ্ন। যদিও নাসা আশ্বস্ত করছে সকলকে।
অত্যাধুনিক মহাকাশযানে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেন সুনীতা এবং তাঁর সহযাত্রী ব্যারি ‘বুচ’ উইলমোর। গত ৫ জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছন তাঁরা। মোট ১০ দিন সেখানে গবেষণার কাজ চালিয়ে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তাঁদের ফেরার সময় ক্রমশ পিছিয়ে গিয়েছে।
গত ১৪ জুন পৃথিবীতে ফেরার কথা ছিল সুনীতা এবং ব্যারির। পরে তা পাল্টে ২৬ জুন করা হয়। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে ২৬ জুনও ফেরা হবে না তাঁদের। কবে তাঁরা পৃথিবীতে ফিরতে পারবেন, তা এখনও খোলসা করেনি নাসা। তারা জানিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশন এখনই ছাড়তে হবে বলে কোনও বাধ্যবাধকতা নেই। খাবারদাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্রের যথেষ্ট জোগান রয়েছে সেখানে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…