খবর লাইভ : ইউরো কাপে প্রথম ম্যাচ খেলতে নেমে চোট পেয়েছেন কিলিয়ান এমবাপে। ফ্রান্স বনাম অস্ট্রিয়া ম্যাচে নাক ভেঙেছে এমবাপের। আজ ইউরো কাপের দ্বিতিয় ম্যাচে নামবে ফ্রান্স। প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে আত্মঘাতী গোলে জয় পেয়েছিল কিলিয়ান এমবাপেরা। এরই মধ্যে শুক্রবার রাতে ইউরোর গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। তার আগে কোটি টাকার প্রশ্ন, কিলিয়ান এমবাপে কি আদৌ ম্যাচটা খেলবেন?
সাংবাদিক বৈঠকে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশচ্যাম্পস বলেছেন, ‘ও যেই বড় ধাক্কাটা খেয়েছে তারপর থেকে সবকিছু ঠিকঠাক এগোচ্ছে। তবে ও এখন বেরোতে পারছে এবং অনুশীলনে নেমে ওয়ার্ম আপও করেছে। এটা আজও হয়েছে। এর থেকে পরিষ্কার যে আমরা ঠিক দিকে এগোচ্ছি এবং এমবাপে যে আগামীকাল খেলতে পারবে সেই বিষয়ে আমরা আশাবাদী।’
কোচ বলেন, ‘কিলিয়ান এমবাপে একটি মাস্ক পরে খেলতে নামবে। তবে মাস্কের ব্যাপারে বিস্তারিত কিছু না বলাই ভালো। মাস্ক কোথা থেকে আসছে সেটা পরে জানা যাবে।’ জানা গিয়েছে কিলিয়ান এমবাপে একধরনের বিশেষ মাস্ক পরেছেন ম্যাচের প্রস্তুতিতে। সেই মাস্কটি তাঁর চোখ ও নাককে রক্ষা করে তৈরি করা হয়েছে। তাঁর মাস্কে রয়েছে ফ্রান্সের পতাকার ডিজাইন।এমবাপে প্রথমে চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর প্রাথমিকভাবে মনে করা হয়েছিল অস্ত্রোপচার করা হতে পারে তাঁর নাকে। পরে অবশ্য ফ্রান্স ফুটবল ফেডারেশন জানায়, এমবাপের অস্ত্রোপচারের দরকার নেই।
আরও পড়ুনঃ রবিবারই ইউজিসি- নেট প্রশ্নপত্র ফাঁস করে ডার্ক ওয়েবে বিক্রি করা হয় ৬ লক্ষ টাকায়, জানাল সিবিআই
ফ্রান্সের মতো নেদারল্যান্ডসও তাদের প্রথম ম্যাচটা জিতেছে। পোলান্ডের বিরুদ্ধে তারা ২-১ গোলে জিতেছে। ২২ জুন ভারতীয় সময় রাত সাড়ে ১২টা নাগাদ নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ফ্রান্স।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…