রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার সময়সীমা আরও বাড়ল

খবর লাইভ : হাই কোর্টের নির্দেশে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার সময়সীমা আরও বাড়ল। আগামী বুধবার পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। শুক্রবার হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে। এর আগে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল আজ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার। এবার সেই মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট।

হাই কোর্ট যাই নির্দেশ দিক না কেন, বাংলায় সাত দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটেছে। তারপরেও ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমালের অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে এবার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা আরও বাড়াল আদালত। মামলাকারীদের আইনজীবীর যুক্তি, রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও অশান্তির আবহ রয়েছে এবং বহু মানুষ এখনও ঘরছাড়া। তাদের তরফে আদালতে আর্জি জানানো হয়, যাতে এই অভিযোগগুলির তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হয়। তারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমাও বাড়ানোর জন্য আর্জি জানান মামলাকারী পক্ষ।

বিচারপতি হরিশ ট্যান্ডন এদিন বলেন, বাস্তব চিত্রটি কী, তা আমরা জানতে চাই। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, অভিযোগ সত্যি কি না, তা দেখা উচিৎ। ডিজির অফিসে ৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ৮৫৯ ই-মেল এসেছে। এর মধ্যে ২০৪ টি কেস প্রকৃত ঘটনা। বাকি ১৭৯টি কেস নন কগনিজেবল। ১৭৯ টি কেসে কোনও অভিযোগ প্রকাশ পায়নি। ২০৯ মিথ্যে অভিযোগ। ৪৫টি পারিবারিক ঝামেলা। হিসেব অনুযায়ী প্রতিদিন গড়ে ২০ টি অভিযোগ বিভিন্ন রাজ্য জুড়ে হয়েছে। রাজ্য সেটা নিয়ন্ত্রণ করতে পারবে। রাজ্য মনে করছে না আরও বেশি সময় ধরে কেন্দ্রীয় বাহিনী থাকার দরকার আছে।’
দুপক্ষের বক্তব্য শোনার পরই ডিভিশন বেঞ্চ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার সময়সীমা বৃদ্ধি করেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago