বিজেপি কর্মীদের হেনস্থা করতে দু সপ্তাহে ৪৭ টি এফআইআর নন্দীগ্রাম থানায়, মামলা দায়েরের অনুমতি আদালতের

খবর লাইভ : শুধু একটি থানাতেই ১৫ দিনে ৪৭টি এফআইআর দায়ের। সব কটিই বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। বেশ কয়েকটি এফআইআর নাকি পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে দায়ের করেছে। লোকসভা ভোটে বিজেপিকে হেনস্থা করতেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল বিজেপি। তাদের আর্জি শুনে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ২৬ জুন মামলার শুনানির সম্ভাবনা।

আসলে নন্দীগ্রাম থানায় ১৪ মে থেকে ১ জুন ৪৭টি এফআইআর দায়ের হয়েছে মাত্র একটি থানায়। এর প্রায় সব কটি মামলা বিজেপি নেতা সমর্থকদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, মাত্র দুসপ্তাহের মধ্যে এতগুলি এফআইআর দায়ের করা হয়েছে দলীয় কর্মীদের হেনস্থা করতে।

ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের একাধিক প্রান্ত থেকেই হিংসার অভিযোগ উঠতে শুরু করেছে। বিজেপির আক্রান্ত নেতা কর্মীদের সঙ্গে নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু রাজভবনের বাইরে পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা। এরপর রাজভবনের বাইরে ধরনা বসার আবেদন জানানো হয় পুলিশের কাছে। পুুলিশ অনুমতি দেয়নি। তা নিয়ে জল গড়ায় হাই কোর্ট পর্যন্ত। বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই সেই মামলার শুনানি হয়। বিচারপতি অবশ্য শুভেন্দু অধিকারীর আর্জি খারিজ করে দেন। শেষ পর্যন্ত অবশ্য নতুন করে আবেদন করে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago