National Special News Special Reports

এবার আদালতে স্থায়ী জামিন চেয়ে আবেদন কেজরিওয়ালের

0
(0)

খবর লাইভ : এবার আদালতে স্থায়ী জামিন চেয়ে আবেদন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্টের নির্দেশ ২১ দিনের জন্য অন্তর্বর্তী জামিনে মুক্ত আছেন তিনি। কেজরির আইনজীবী দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বৃহস্পতিবার ওই আবেদন জানিয়েছেন। আজ বিকেলে আবেদনের শুনানি হতে পারে। এর আগে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করে মঙ্গলবার সেই মামলা পাঠানো হয়েছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। তিনিই ঠিক করবেন কবে কেজরির আবেদনের শুনানি হবে। তার মধ্যেই স্থায়ী জামিন চেয়ে নিম্ন আদালতে গেলেন আপ প্রধান।

আরও পড়ুনঃ আশ্রমে ডেকে ছাত্রকে বেধড়ক মার,মৃত্যু ঘিরে উত্তেজনা বারুইপুরে

দিল্লির ‘আবগারি দুর্নীতিকাণ্ডে’ গত ২১ মার্চ কেজরীকে গ্রেফতার করেছিল। গত ১০ মে আপ প্রধানকে লোকসভা ভোটের প্রচারে সুযোগ দিতে ১ মে পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। অন্তর্বর্তী জামিনের শর্ত অনুযায়ী, ২ জুন তিহাড় কর্তৃপক্ষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। বিভিন্ন শারীরিক পরীক্ষার জন্য তিনি এই আবেদন জানান বলে জানা গিয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *