games Special News Special Reports

ফাইনালে ম্যাচের সেরা হয়েও আক্ষেপ স্টার্কের, কিন্তু কেন? 

0
(0)

খবর লাইভ  :  শুরুটা একেবারেই ভালো যায়নি ২৫ কোটির কলকাতা নাইট রাইডার্সের বোলার মিচেল স্টার্কের। শুরুতে তাঁর বোলিং নিয়ে বারবার পরতে হয়েছে সমালোচনার মধ্যে। তবে প্লে-অফের ম্যাচ থেকে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। প্লে-অফ থেকে আইপিএল ফাইনাল বল হাতে দাপট দেখিয়েছেন স্টার্ক। হয়েছেন ম্যাচের সেরাও। আর সেরা হতেই আক্ষেপের শুর ঝড়ে পড়ল স্টার্কের গলায়। বললেন , আমার দাম নিয়ে দলে সবাই মজা করে।

ম্যাচের সেরা হয়ে স্টার্ক বলেন, “ অনেক বছর হয়ে গেল আইপিএল খেলিনি। এবার কেকেআর আমার উপর ভরসা দেখিয়েছে। আমার দাম নিয়ে দলে সবাই মজা করে।” শুরুতে ব্যর্থ হলেও প্রতিযোগিতার শেষে মেলে ধরেছেন স্টার্ক। আর এর কৃতিত্ব দিলেন দলের সাপোর্ট স্টাফদের। এই নিয়ে স্টার্ক বলেন, “ সাপোর্ট স্টাফেরা সব সময় পাশে ছিল। আমাদের পিছনে অনেক সময় দিয়েছে। ওদের সাহায্য না পেলে শেষ দিকে এভাবে বল করতে পারতাম না।”

এদিকে ফাইনাল ম্যাচ নিয়ে স্টার্ক বলেন, “ আমাদের দলের প্রত্যেক বোলার খুব ভাল খেলেছে। পেসারেরা নিজের কাজ করেছে। মাঝের ওভারে স্পিনারেরা উইকেট নিয়েছে। কোনও একজনের উপর নির্ভর করতে হয়নি। টস হারায় বল করতে হচ্ছিল। প্রথম কয়েকটা বলের পরেই বুঝে গিয়েছিলাম এই পিচে কীভাবে বল করতে হবে। আমরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নেমেছিলাম। সেটাই করে দেখিয়েছি। শ্রেয়সকেও কৃতিত্ব দিতে হবে। যেভাবে বোলারদের ও ব্যবহার করেছে তা এক কথায় অসাধারণ।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *