Special News Special Reports State

গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ঘিরে বিক্ষোভ, কাঠগড়ায় তৃণমূল

0
(0)

খবর লাইভ : ঝাড়গ্রামের গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ঘিরে বিক্ষোভ। তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। ২০০ নম্বর বুথে উত্তেজনা। লাঠি, বাঁশ নিয়ে বিজেপি প্রার্থীর দিকে তেড়ে যান মহিলারা। সংবাদমাধ্যমের গাড়ির কাচও ভেঙেছে।বেলদা থানার সাবড়ায় ৫৫ নম্বর বুথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছেছেন অগ্নিমিত্রা পাল। তিনি আসার পরেই পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। এলাকা ছেড়ে সরে যায় পুলিশ।

আরও পড়ুনঃ কংগ্রেসকে ভোট না দিয়ে এ কী বললেন সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা!

গড়বেতায় প্রণত টুডুর গাড়িতে হামলার ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান জখম হয়েছেন। তাঁর মাথায় আঘাত লেগেছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি ওই এলাকায় অশান্তি করছে।
বিজেপি প্রার্থী প্রণত বলেন, ‘‘প্রার্থী হিসাবে আমি এখানে এসেছিলাম। খবর ছিল, এখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না। পুলিশ প্রশাসন বলে কিছু নেই। আমাদের তরফে কোনও প্ররোচনা ছিল না। এরা ‘গো ব্যাক’ স্লোগান দিচ্ছে।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *