খবর লাইভ :প্রথম চার ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি ভোট পড়েছে বাংলাতেই। সবচেয়ে কম ভোট পড়েছে ওড়িশায়, ২১.৩০ শতাংশ।
সকাল ১১টা পর্যন্ত বাংলায় ভোটের হার ৩৬.৮৮ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে ঘাটালে, ৩৯.২১ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে পুরুলিয়ায়, ৩৩.১৬ শতাংশ।খড়্গপুরের কেশিয়াড়ির চাকলা বুথে উত্তম রাউত নামে বিজেপির এক বুথ এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থী হিরণ ওই এজেন্টকে নিয়ে বুথে ঢুকিয়ে দেন। এলাকায় উত্তেজনা রয়েছে।
আরও পড়ুনঃ যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ৯ মাস পর অবশেষে শাস্তি অভিযুক্তদের
কেশিয়াড়িতে অগ্নিশর্মা মেজাজে দেখা গেল অগ্নিমিত্রা পালকে। একটি বুথে পুলিশ ঢুকে ছিল বলে অভিযোগ। তিনি পুলিশকে বার করে দেন।। তার পর ওই বুথে বিজেপির এজেন্টকেও বসিয়ে দেন। তবে বুথ থেকে বেরোলে বিজেপি প্রার্থীকে ঘিরে পাল্টা বিক্ষোভও দেখায় তৃণমূল। ‘গো ব্যাক’ স্লোগান ওঠে।




