National Special News Special Reports

থানের রাসায়নিক কারখানায় বয়লার ফেটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

0
(0)

খবর লাইভ  :  থানের রাসায়নিক কারখানায় বয়লার ফেটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। ঘটনায় আহত প্রায় ৬০ জন। তাঁদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার বিকালে দুর্ঘটনাটি ঘটে থানের ডোম্বিবলির এমআইডিসি ফেজ ২ এর অমুদন কেমিক্যাল কোম্পানিতে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে হঠাৎ বিকট শব্দে অমুদন কেমিক্যাল কোম্পানির একটি বয়লার ফেটে যায়। সেই সময় ওই কারখানায় কর্মরত ছিলেন অনেকেরই। তাঁদের মধ্যে কয়েকজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এবং আহতদের হাসপাতালে ভর্তি হয়। বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে, কয়েক কিলোমিটার পর্যন্ত বিভিন্ন যন্ত্রাংশ ছিটকে পড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীদের প্রাথমিক অনুমাণ বেআইনি বয়লার ব্যবহার করা হত ওই কারখানায়। সেকারণে হঠাৎ বিস্ফোরণ হয়। এর আগেও একাধিকবার দুর্ঘটনা হয়েছে সেখানে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *