Special News Special Reports State

বিজেপি কর্মী খুনে নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর

0
(0)

খবর লাইভ : ভোটের আগে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসা পুকুর বাজার এলাকায় খুন হয়েছেন বিজেপির মহিলা কর্মী রথীবালা আড়ি। এই খুনের পরেই উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। সকাল থেকে সেখানে দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভ করছেন বিজেপি কর্মী সমর্থকরা। জ্বলেছে আগুন। আর এবার এই ঘটনায় নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খুনিদের সঙ্গে আইসি বৈঠক করেছেন বলেও অভিযোগ তোলেন বিরোধী দলনেতা।

আরও পড়ুনঃ সিবিআই তদন্তের দাবিতে দেবের বিরুদ্ধে হাই কোর্টে মামলা

বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন কাঁথিতে রোড শো করেন শুভেন্দু। রোড শো শেষে তিনি সটান নন্দীগ্রামে যান। সেখানে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের  সঙ্গে দেখা করেন। তারপর সেখান থেকে বেরিয়ে সোজা নন্দীগ্রাম থানায় ঢুকে পড়েন। পুলিশকে গলা উঁচিয়ে কার্যত ধমকের সুরে কথা বলেন বিরোধী দলনেতা। সেখানে আইসির সঙ্গে দেখা করতে চান শুভেন্দু। কিন্তু, আইসি না থাকায় কর্তব্যরত এক পুলিশ অফিসারের কাছ থেকে তিনি এই খুনের ঘটনায় এফআইআরের নম্বর জানতে চান। একই সঙ্গে খুনের ধারার পাশাপাশি এসসি-এসটি আইনে মামলা রুজু হয়েছে কিনা সে বিষয়টিও জানতে চান। প্রথমে পুলিশ এফআইআর নম্বর দিতে আপত্তি জানলেও পরে অবশ্য শুভেন্দুকে সেই তথ্য দেন কর্তব্যরত পুলিশ অফিসার।
থানা থেকেই শুভেন্দু পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘খুনিদের সঙ্গে বৈঠক করেছেন আইসি।’ কার্যত পুলিশের সঙ্গে ধমকের সুরে কথা বলেন তিনি। তবে কর্তব্যরত পুলিশ অফিসার তাঁকে শান্ত করার চেষ্টা করেন।

শুভেন্দু অধিকারী জানান, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন। পাশাপাশি এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হবেন মৃতের পরিবার।

পরে থানা থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গুণ্ডাদের পিটিয়ে সোজা করবো। ১১ জনকে আগে ঘরছাড়া করেছি। শাহাবুদ্দিন ও হাবিবুর-সহ আর বাকি যে কজন আছে তাদেরকে এবার ঘরছাড়া করবো।’ বিরোধী দলনেতা জানিয়েছেন, ‘আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি। ওরা আমাকে ভালো করেই চেনে।’ আইসিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘একটু আগে খুনিদের সঙ্গে বৈঠক করেছেন আইসি। তাঁকে মজা দেখাচ্ছি।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *