Special News Special Reports State

কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে তল্লাশি অভিযান চালাল পুলিশ

0
(0)

খবর লাইভ : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে তল্লাশি অভিযান চালাল পুলিশ। মঙ্গলবার সন্ধেয় এই ঘটনার পরেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা। তাঁর কথায়, কোনও অনুমতি ছাড়াই ভাড়াবাড়িতে অর্থাৎ অফিসে হানা দিয়েছে পুলিশ। সাংবাদিকদের সামনে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কোলাঘাট থানার বাইরে ধর্নায় বসেছেন তিনি।
পুলিশ যখন তাঁর অফিসে হানা দেয়, সেই সময় কোলাঘাটে ছিলেন না শুভেন্দু। বিজেপি বিধায়কের অফিস ঘিরে ফেলেন ৫০ জন পুলিশ কর্মী। পুলিশি হানার খবর পেয়ে কেশপুর থেকে চলে আসেন।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি অভিজিতের

শুভেন্দু বলেন, ‘ভাইপোর নির্দেশে এই পুলিশি হানা। মমতার অত্যাচারের শিকার আমি। তিন বছর ধরে আমার বাবা-মাকে হেনস্তা করা হয়েছে।’ অন্যদিকে কোলাঘাট থানার পুলিশ সূত্রে খবর, এক দুষ্কৃতীর খোঁজে আজ শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে তল্লাশি করা হয়েছে। পুলিশের এহেন পদক্ষেপে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *