Special News Special Reports State

সন্দেশখালির এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের তৃণমূল নেতা সহ পাঁচ জনের বিরুদ্ধে

0
(0)

খবর লাইভ : সন্দেশখালির এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এফআইআর রুজু করে তদন্তে নামল পুলিশ। বুধবার রাতেই থানায় দায়ের হয়েছিল অভিযোগ। অভিযোগকারী মহিলা অভিযোগপত্রে স্থানীয় তৃণমূল নেতা তৃণমূল নেতা দিলীপ মল্লিক-সহ মোট পাঁচ জনের নাম জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে সেই অভিযোগকে কেন্দ্র করে এফআইআর দায়ের করে পুলিশ।

সন্দেশখালির মাঝেরপাড়া এলাকায় তিন অজ্ঞাত পরিচয় যুবক এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। মহিলার স্বামী পেশায় সিভিক ভলান্টিয়ার। যখন এই ঘটনার স্বীকার হন ওই মহিলা, তখন তিনি নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তিতে পড়ে যান পাশের পুকুরে। আশপাশের লোকজন ছুটে আসেন মহিলার চিৎকারে। তখনই পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা মহিলাকে উদ্ধার করে বাড়ি আনার পর রাতেই সন্দেশখালি থানায় অভিযোগ জানান মহিলা। এদিন সকালে সেই অভিযোগের ভিত্তিতে আসরে নামে পুলিশ। মহিলার বয়ান রেকর্ড করে পুলিশ। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় বসিরহাটে ডাক্তারি পরীক্ষার জন্য। অন্যদিকে, বসিরহাট মহকুমা আদালতেও তাঁর গোপন জবানবন্দি নেওয়া হবে বলে জানা গিয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘দলে দলে বিজেপি কর্মী-সমর্থকেরা তৃণমূলে যোগ দিচ্ছেন। তাই বিজেপি দিশাহারা হয়ে গিয়েছে। ফলে মহিলাদের দিয়ে এ সব অভিযোগ করাচ্ছে।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *