National Special News Special Reports

বিলবোর্ডের একটা অংশ সরাতেই তার নীচে দোমড়ানো-মোচড়ানো গাড়িতে উদ্ধার দম্পতির দেহ

0
(0)

খবর লাইভ :  বুধবার ভেঙে পড়া বিলবোর্ডের একটা অংশ সরাতেই তাঁর নীচে দোমড়ানো-মোচড়ানো একটি গাড়ি দেখতে পান উদ্ধারকারীরা। সেই গাড়িটি বার করতেই তার ভিতর থেকে এক প্রবীণ দম্পতির দলা পাকানো দেহ উদ্ধার হয়। বিলবোর্ডের চাপে গাড়ির ভিতরেই পিষে গিয়েছিলেন দম্পতি।  পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির নাম মনোজ (৬০) এবং অনিতা চাঁসোরিয়া (৫৯)। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) এক জন অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ছিলেন মনোজ। সম্প্রতি কাজ থেকে অবসর নিয়েছিলেন। কাজ থেকে অবসর নিয়েছিলেন সম্প্রতি। মধ্যপ্রদেশের জবলপুরে একটি বাড়িও কিনেছিলেন। সেখানে যাওয়ার জন্য মুম্বই থেকে রওনা হয়েছিলেন দম্পতি। গাড়িতে তেল ভরার জন্য ঘাটকোপারের একটি পেট্রল পাম্পে দাঁড়ান। সেটাই কাল হল তাঁদের।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে পেট্রল কম থাকায় ঘাটকোপারের একটি পেট্রল পাম্পে ঢুকেছিলেন। সেই সময়েই প্রবল ঝড় ওঠে। বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন সেই পেট্রল পাম্পের ছাউনির নীচে। তবে গাড়িতেই ছিলেন মনোজ এবং তাঁর স্ত্রী। আচমকাই সেই ঝড়ের দাপটে পেট্রল পাম্প লাগোয়া একটি ১০০ ফুট উচ্চতার এবং ২৫০ টন ওজনের বিলবোর্ড পাম্পের ছাউনির উপর আছড়ে পড়ে। সেই বিলবোর্ড এবং পেট্রল পাম্পের ছাউনির নীচে চাপা পড়ে যান প্রায় ১০০ জন। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। আহত বহু।  বিলবোর্ডের নীচ থেকে একে একে উদ্ধার করা হয় বেশির ভাগ আটকদের। কিন্তু চাঁসোরিয়া দম্পতির গাড়িটি বিলবোর্ডের নীচে এমন ভাবে চাপা পড়ে গিয়েছিল যে, দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকাজ এগোতেই বুধবার বিলবোর্ডের নীচ থেকে দুমড়ে যাওয়া গাড়ি এবং তাঁর ভিতরে প্রবীণ দম্পতির দেহ উদ্ধার করে পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *