খবর লাইভ : পুরো বাংলায় দারিদ্র। মোদিজির নেতৃত্বে পুরো ভারত এগিয়ে গিয়েছে। এত জল থাকা সত্ত্বেও বাংলা পিছনে পড়ে গিয়েছে। মোদিজি দেশকে সুরক্ষিত করেছেন। আর মমতাদিদি বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাটমানি, দুর্নীতির কাজ করেছেন। এভাবেই ভোট প্রচারে এসে বনগাঁর সভায় তৃণমূলকে নিশানা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, মমতাদিদি যদি বাংলার জন্য কিছু করে থাকেন, সেটা হল অনুপ্রবেশকারী এবং দুর্নীতিকারীদের মদত। এখন মমতাদিদি ইভিএম গড়বড়ের অভিযোগ করছেন। মমতাদিদি, আপনি যখন জিতেছিলেন, তখন এই ইভিএম-ই ছিল।
আরও পড়ুনঃ বারাণসীতে হ্যাটট্রিকের লক্ষ্যে মনোনয়ন জমা দিলেন মোদি
অমিত শাহর তোপ,অনুব্রত মন্ডলকে জেলে ভরা উচিত কি না? মমতাদিদি বলছেন, কেন জেলে ভরলেন। আমি বলি, মমতাদিদি এই তো শুরু। নিয়োগ দুর্নীতি, কয়লা দুর্নীতি, গরু পাচার দুর্নীতিতে জড়িত কাউকে ছাড়া হবে না। সবাইকে জেলে যাওয়ার জন্য তৈরি হতে হবে।এখানে সিন্ডিকেটের রাজ, ভাইপোর গুন্ডামির রাজ। বন্ধ করা দরকার আছে না নেই? মমতাদিদি কি এগুলো রোধ করতে পারবেন? মোদিজি পারবেন।
শাহ বলেন, ‘‘নিমন্ত্রণ করা সত্ত্বেও রামমন্দির উদ্বোধনে যাননি রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, তাঁদের ভোটব্যাঙ্কের কারণে। তাঁদের ভোটব্যাঙ্ক অনুপ্রবেশকারীরা। আপনারা নন।সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ করলেন অমিত শাহ। তিনি জানান, মতুয়ারা নাগরিকত্ব পাবেনই। কেউ আটকাতে পারবেন না।অমিত শাহের দাবি, ইতিমধ্যে ২৭০ আসনে জয়ী মোদি। বাংলা থেকে ৩০টি আসনে জয়ী করার কথাও বলেন।
এদিন তিনি বলেন, এই অনুব্রত মণ্ডল, কুণাল ঘোষ, তাপস পাল— কেউ কুলপতি হয়েছেন, কেউ চাকরির বিনিময়ে টাকা নিয়েছেন, কেউ গরু পাচার মামলায়, কেউ কয়লা পাচার মামলায় জেলে গিয়েছেন। আমাকে বলুন, আপনারা কেউ জীবনে একসঙ্গে ৫০ কোটি টাকা দেখেছেন? এদের এক মন্ত্রীর কাছ থেকে ৫০ কোটি টাকা বেরোয়। আমি মমতাদিদিকে বলছি, এই ৫০ কোটি টাকা কার? ওই মন্ত্রীকে জেলে ঢোকানো উচিত নয় কি?




