খবর লাইভ : জুন মাসে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আইপিএল শেষ হলেই শুরু এই মেগা টুর্নামেন্ট। ৫ জুন বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। এখন প্রশ্ন হল টি-২০ বিশ্বকাপ খেলতে কবে রওনা দেবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহ। জানালেন দু’দফায় দল টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে।
আরও পড়ুনঃ রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানো নাটক বলে কটাক্ষ অভিষেকের
বোর্ড সচিবের কথায়, দু’দফায় আমেরিকায় পাঠানো হবে ভারতীয় দলের সদস্যদের। বিশ্বকাপের দলে থাকা যে ক্রিকেটারেরা আইপিএলের প্লে-অফ পর্বে খেলবেন না, তাঁরা বিশ্বকাপ খেলতে যাবেন ২৪ মে। প্রথম দফাতেই আমেরিকায় চলে যাবেন কোচ রাহুল দ্রাবিড়-সহ অন্য কোচিং স্টাফেরা। যাঁরা আইপিএলের প্লে-অফ পর্বে খেলবেন তাঁরা বিশ্বকাপ খেলতে যাবেন ২৬ মে আইপিএল ফাইনালের পরে। শুধু তাই নয় দলের প্রস্তুতি নিয়েও কথা বলেন জয় শাহ। তাঁর কথায়, দল আইপিএল খেলে অনেকটা প্রস্তুত। এই নিয়ে জয় শাহ বলেন, “ মনে করুন ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা ব্যাট করছে। তাদের বিরুদ্ধে বল করছে যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজরা। এর থেকে ভাল অনুশীলন আর কী হতে পারে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…