খবর লাইভ : ফের বেলাগাম দিলীপ ঘোষ। অশালীন ও বিতর্কিত মন্তব্য করে প্রতিদিন খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কখনও বিরোধী দলের নেতানেত্রীদের কুরুচিকর ভাষায় আক্রমণ তো কখনও থানার আইসিকে রাস্তায় প্যান্ট খুলে নেওয়ার হুমকি দিয়ে বাজার গরম করছেন দিলীপ।
‘আইসির কাপড় খুলে নেব’, ‘জুতোপেটা করব’ এসব তো বলছিলেনই, এবার দিলীপ বলেন, “বেশি প্রভুভক্তি দেখালে থানা জ্যাম করে দেব”! ভোটের মুখে বিজেপি প্রার্থীর এই মন্তব্যে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে।
আরও পড়ুনঃ রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানো নাটক বলে কটাক্ষ অভিষেকের
আজ, শুক্রবার সকালে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই পুলিশকে হুশিয়ারি দিয়ে বিজেপি প্রার্থী বলেন, ‘”পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে থানা জ্যাম করে রেখে দেব। পুলিশ পুলিশের কাজ করুক। আমরা আমাদের কাজ করছি। রাজনীতি করতে এলে রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। এখানে তৃণমূলের কিছু ছোট নেতারা দাপট দেখাবার চেষ্টা করছে। ত্রিশূল থেকে গদা, সব কিন্তু তৈরি আছে। প্রয়োজন মতো ব্যবহার করা হবে। কেউ বাড়াবাড়ি করলে প্রয়োজনে বড় ঘরে পাঠিয়ে দেব!”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…