বেনজির, কিশোরী বাগদত্তার মাথা কেটে খুন করল হবু স্বামী!

খবর লাইভ : বেনজির নৃশংস ঘটনার সাক্ষী থাকল কর্নাটক। কিশোরী বাগদত্তার মাথা কেটে খুন করল হবু স্বামী! মেদিকেরির বাসিন্দা নিহত কিশোরী। অভিযোগ, ৩২ বছরের প্রকাশের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ১৬ বছরের মীনা নাম্নী ওই কিশোরীর। বৃহস্পতিবারই সে দশম শ্রেণির পরীক্ষায় পাশ করেছিল। আর সেদিনই তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু শিশুকল্যাণ দফতর বাধা হয়ে দাঁড়ায়। তারা সাফ জানিয়ে দেয়, এই বিয়ে হলে পক্সো আইন ও শিশু বিবাহ আইনে মামলা রুজু হবে।

এরপরই মীনার অভিভাবকরা তাঁরা সিদ্ধান্ত বদল করেন। তারা জানিয়ে দেন, মেয়ের ১৮ বছর হলে তবেই তার বিয়ে দেবেন। এই খবর প্রকাশের কাছে পৌঁছতেই মীনার বাড়িতে ধারালো অস্ত্র হাতে হাজির হয়। অভিযোগ, এর পর মীনার বাবাকে লাথি মেরে ফেলে দিয়ে সে চড়াও হয় হবু শাশুড়ির উপরে। তাঁকেও জখম করে মীনার চুলের মুঠি ধরে তাকে বাড়ি থেকে বের করে আনে বাড়ির বাইরে। প্রায় ১০০ মিটার ওইভাবে টেনে নিয়ে যায় সে। তার পর তার মাথা কেটে নেয়। শেষে কাটা মাথাটি সঙ্গে নিয়েই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

আরও পড়ুনঃ ফের বেলাগাম, এবার থানা জ্যাম করার হুঁশিয়ারি দিলীপের

প্রকাশের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সুপারিটেন্ডেন্ট রামারাজন জানিয়েছেন,অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। এদিকে মীনার বাবা ও মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago