Special News Special Reports State

কুণাল ঘোষকে দল থেকে সাসপেন্ড করার আর্জি, সুদীপকে পাঠানো হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে

0
(0)

খবর লাইভ : বুধবার দুপুরেই কুণালকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। তার কিছু পরেই সমাজমাধ্যমে একাধিক হোয়াট্‌সঅ্যাপ বার্তা ছড়িয়ে পড়ে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই সব বার্তায় দেখা যাচ্ছে, সুদীপকে সেগুলি পাঠিয়েছেন সারা বাংলা আতশবাজি সমিতির নেতা বাবলা রায়।

আরও পড়ুনঃ আজই মাধ্যমিকের রেজাল্ট, সকাল ৯ টায় ফলপ্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ

বাবলা ওই বার্তায় সুদীপকে জানিয়েছেন, কুণালকে সাসপেন্ড করার অনুরোধ জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে মেলও পাঠিয়েছেন। একই সঙ্গে প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকেও তিনি এই বিষয়ে বলেছেন।
বাবলা বলেছেন, কুণাল দলের ক্ষতি করছেন। তাই আমি নেত্রী ও সুদীপদাকে অনুরোধ করেছি। যে ভাবে কুণাল দলের ক্ষতি করছেন, তাতে যাতে বড় বিপর্যয় না হয়, তা থেকে দলকে বাঁচাতেই এমন বার্তা পাঠিয়েছিলাম। তাঁর আরও বক্তব্য, যা করেছি বেশ করেছি। সুদীপদা আমার কথা রেখেছেন। আমি আবারও বলব, কুণালকে দল থেকে বার করে দেওয়া হোক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *