জেলবন্দি অমৃতপাল ভোটে লড়তে পারলেও, ভোট দিতে পারবেন না কেজরিওয়াল

খবর লাইভ : দুই ভিন্ন ব্যক্তিত্বের মানুষ, তবে একটি কারণে দুজনকে একই ছাদের তলায় দাঁড় করিয়েছে। একজন হলেন ‘ওয়ারিস পাঞ্জাব দে’ প্রধান অমৃতপাল সিং ও আর একজন হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একজন রয়েছেন আসামের ডিব্রুগড়ের একটি কারাগারে, অন্যজন রয়েছেন তিহার জেলে। তবে এমন কি ঘটলো যা দুইজনকে এক করে দিলো?

আরও পড়ুনঃ পুরসভার অভিযানে চাঞ্চল্য, সরবত – লস্যিতে মিশছে বিষ

দুই নেতার মধ্যে দূরত্ব ২৩০০কিলোমিটারের। তবে দুজনই জেলবন্দি হলেও একজন লোকসভা ভোট দাঁড়াতে পারলেও অন্যজন পারবেন না নিজের ভোটটুকুও দিতে। জাতীয় নিরাপত্তা আইনের অধীনে ২৩এপ্রিল ২০২৩ সাল থেকে জেলবন্দি অমৃতপাল সিং। জানা গিয়েছে, অমৃতপাল পাঞ্জাবে খাদুর সাহেব লোকসভা আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। অমৃতপালের আইনজীবী রাজদেব সিং খালসা আগেই জানিয়েছিলেন, ‘ডিব্রুগড় সেন্ট্রাল জেলে আমি ভাই সাহেব এর সঙ্গে দেখা করেছিলাম। খালিস্তানি পন্থী হওয়ায় আমিই তাঁকে অনুরোধ জানিয়েছিলাম সাংসদ হওয়ার জন্য খাদুর সাহিব থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত তাঁর। ভাই সাহেব রাজি হয়েছেন। এবার নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়বেন তিনি।’

তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভোট দিতে না পারার নেপথ্য কারণ হল, কোনও অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও যাঁরা বিচারাধীন কোনও মামলায় জেলবন্দি রয়েছেন, এখনও পর্যন্ত দোষী সাব্যস্ত হননি তাঁরা ভোট দিতে পারেন না। ফলে এই বছর লোকসভা ভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago