গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বাগুইআটিতে তৃণমূল কর্মী খুন, আটক ১৩

খবর লাইভ : উত্তপ্ত বাগুইআটি, রাতভর চলল ইট বৃষ্টি। তৃণমূল কর্মী খুনের ঘটনায় উত্তেজনা বাগুইআটির অর্জুনপুর এলাকার পশ্চিমপাড়ায়। স্থানীয়রা বলছেন শনিবার রাত থেকেই গন্ডগোলের সূত্রপাত। হঠাৎ করেই চিৎকার চেঁচামেচি এবং ইট বৃষ্টির জেরে কিছুটা হকচকিয়ে যান এলাকাবাসী। প্রাথমিক অনুমান অর্জুনপুর এলাকার কিছু মদ্যপ নিজেদের মধ্যে ঝামেলা করতে শুরু করলে ইটের আঘাতে মাথায় চোট পান তৃণমূল কর্মী সঞ্জীব দাস  ওরফে পটলা। এরপর তিনি রাস্তায় পড়ে গেলে তাঁকে কিল-চড়-লাথি-ঘুষি মারা হয় বলেও অভিযোগ। এমনকি, লাঠি দিয়েও পেটানো হয়েছে বলে দাবি সঞ্জীবের পরিবারের। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হলেও রাতে তাঁর মৃত্যু সংবাদ আসে। এরপরই স্থানীয়দের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

পুলিশ সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে। তৃণমূল কর্মীর মৃত্যুর খবর আসতেই স্থানীয়েরা পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেন তাঁরা। ঘটনাস্থলে পুলিশকে ঘিরেই বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিয়ে এলাকায় র‌্যাফ নামাতে হয়। রবিবার সকালেও উত্তেজনা রয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago