ফের শাস্তি পেলেন ঈশান কিষাণ, কি করলেন মুম্বইয়ের উইকেটরক্ষক?

খবর লাইভ : ফের শাস্তি জুটল ঈশান কিষাণের কপালে। এর আগে বিসিসিআইয়ের থেকে শাস্তি পেয়েছিলো ঈশান। আর এবার আইপিএলেও শাস্তি পেলেন মুম্বইয়ের উইকেটকিপার। আইপিএলের আচরণ বিধি ভঙ্গের জন্য তাঁর ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ না মেনে ঘরোয়া ক্রিকেট না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে ঈশানকে।

এদিন এই নিয়ে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘‘আইপিএলের আচরণবিধির ২.২ ধারায় অভিযুক্ত হয়েছেন ঈশান। লেভেল ওয়ান পর্যায়ের আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে। দিল্লি ক্যাপিটালস-রাজস্থান রয়্যালস ম্যাচের পর ঈশানকে ডেকে পাঠান ম্যাচ রেফারি। ঈশান তাঁর দোষ স্বীকার করে নিয়েছেন। ঈশানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। নিয়ম অনুযায়ী, ম্যাচ রেফারির এই সিদ্ধান্তই চূড়ান্ত।”

আরও পড়ুনঃ গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বাগুইআটিতে তৃণমূল কর্মী খুন, আটক ১৩

আচরণবিধির ২.২ ধারায় বলে হয়েছে, ক্রিকেটীয় আচরণের সঙ্গে সঙ্গত নয় এমন সমস্ত কিছুই শাস্তিযোগ্য। যার মধ্যে আছে ইচ্ছাকৃত উইকেটে ব্যাট দিয়ে মারা, অভব্য আচরণ করা, মাঠ বা ড্রেসিং রুমের সম্পত্তি নষ্ট করার চেষ্টা ইত্যাদি। তবে ঈশান ঠিক কী করেছেন, তা পরিষ্কার করে জানাননি আইপিএল কর্তৃপক্ষ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago