কানাডায় গিয়ে উধাও একের পর এক পাক বিমানসেবিকা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

খবর লাইভ : কানাডায় গিয়ে নিখোঁজ হয়ে যাচ্ছেন একের পর এক বিমানসেবিকা। যা নিয়ে চিন্তার শেষ নেই পাকিস্তানের। দিন কয়েক আগেই এক বিমানসেবিকার আচমকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় নতুন করে বিষয়টি সামনে এসেছে। সূত্রের খবর, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স-এর সেবিকা ছিলেন তিনি। এদিকে তাঁর ‘নিখোঁজ’ হওয়ার খবরে পাকিস্তানে জোর চর্চা শুরু হয়েছে। বিমানসেবিকার নাম মারিয়ম রাজা। কিন্তু আচমকা কোথায় উধাও হয়ে গেলেন ওই বিমান কর্মী? তার সদুত্তর মেলেনি। খোঁজ মেলেনি মারিয়মেরও।

গত সোমবারই ইসলামাবাদ থেকে কানাডার টরন্টোর উদ্দেশে রওনা দিয়েছিল পিআইএ-র একটি বিমান। সেই বিমানেই দায়িত্বে ছিলেন মারিয়ম। পরদিন ওই বিমানটির ফের পাকিস্তানে ফেরার কথা ছিল। তবে সেই ফিরতি বিমানে আর মারিয়মকে দেখা যায়নি বলে অভিযোগ। এরপরই মারিয়াম যে হোটেলে ছিলেন সেখানে খোঁজ করেন পিআইএ কর্তৃপক্ষ। তবুও তাঁর সন্ধান মেলেনি। তবে মারিয়ামের হোটেল রুম থেকে একটি চিরকুট উদ্ধার হয়। যেখানে বিমান সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে পাকিস্তানের বিমানসেবিকাদের কানাডায় গিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার একই ঘটনা ঘটেছিল। এদিকে গত বছরের জানুয়ারি মাসেই পাকিস্তান থেকে আর ফইজা মুখতার নামে এক বিমানকর্মী কানাডায় গিয়েছিলেন। তিনিও আর ফেরেননি বলে অভিযোগ। তবে কেন এমন ঘটনা বার বার ঘটছে? একটি সংবাদমাধ্যমের দাবি, ২০১৮ সাল থেকে পাকিস্তানের বিমানকর্মীরা বিদেশে আশ্রয় খুঁজছেন। পাকিস্তানে তাঁরা থাকতে চাইছেন না। এমনকি, পিআইএ-র বেশ কয়েক জন বিমানকর্মী কানাডায় আশ্রয় নিতে চেয়ে আবেদনও জানিয়েছেন বলে দাবি সংবাদমাধ্যমের।

আরও পড়ুনঃ মুম্বইয়ে আটক পাকিস্তানগামী চিনা জাহাজে পারমাণবিক পণ্য উদ্ধার! দাবি নস্যাৎ পাক সরকারের

তবে পরিসংখ্যান বলছে, পাকিস্তানি বিমানকর্মীদের কানাডায় ‘নিখোঁজ’ হয়ে যাওয়ার রীতি শুরু হয়েছে ২০১৯ সাল থেকে। সম্প্রতি সেই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে কমপক্ষে ৭ পিআইএ কর্মী কানাডায় গিয়ে আর ফেরেননি বলে খবর। সংবাদমাধ্যমের দাবি, তাঁরা সেখানেই আশ্রয় খুঁজে নিয়েছেন। তবে অভিজ্ঞ মহলের মতে, বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে। পিআইএ-র হালও তথৈবচ। অনেকের মতে সেকারণেই বিমানকর্মীরা দেশ ছাড়তে চাইছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago