খবর লাইভ : সোমবার কলকাতার পাশাপাশি রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস সাফ জানিয়েছে, এদিন আকাশের মুখ ভারি থাকবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। আলিপুর সূত্রে খবর বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাষ্প প্রবেশের কারণেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। তার সঙ্গে ৩০-৪০কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকলেও ফের বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা। তারপরই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শুধু দক্ষিণ নয় হাওয়া অফিস জানিয়েছে এদিন বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গও। পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের কয়েকটি জেলাও। এদিন আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোম ও মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ গাজায় প্রথম ত্রাণ, ৩৮ হাজার খাবারের প্যাকেট পৌঁছে দিল আমেরিকা
এদিন সকাল থেকেই আকাশের মুখভার। হাওয়া অফিস জানিয়েছে, এদিন বিকেল বা সন্ধ্যাবেলা থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে দু’ডিগ্রি সেলসিয়াস বেশি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…