খবর লাইভ : মানবিক ত্রাণ পৌঁছে দেওয়া ছিল আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের প্রতিশ্রুতি। সেই মতো শনিবার বিকালে আমেরিকার পক্ষ থেকে প্রথমবার আকাশ পথে গাজায় পৌঁছে দেওয়া হল ত্রাণ। তিনটি মালবাহী বিমানে প্রায় ৩৮ হাজার খাবারের প্যাকেট এয়ারড্রপ করা হয়। সেই ত্রাণ নিতে গাজার সমুদ্র সৈকতে কাতারে কাতারে মানুষ জড়ো হন।
ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধবিরতির ঘোষণা হলেও বারবার ইজরায়েলের বোমায় কেঁপে উঠছে গাজা। এমনকি ত্রাণের জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করা সাধারণ প্যালেস্তিনীয়দের ওপরও নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে এমন অভিযোগও তুলেছে গাজার মানুষ। হাসপাতাল, স্কুলে বোমা চালানোর অভিযোগও উঠেছে। সাধারণ মানুষকে খাবারের অভাবে মেরে ফেলার পরিকল্পনাতেই অবরুদ্ধ করে রাখা হয়েছে গাজাকে, এমন অভিযোগও ওঠে। যদিও সেই সব অভিযোগ অস্বীকার করেছে ইজরায়েল। তবে গাজায় আটকে পড়া মানুষ ও সাধারণ বাসিন্দাদের পাশে মানবিক কারণেই থাকার বার্তা দিয়েছিল আমেরিকা।
আরও পড়ুনঃ আসানসোল থেকে লড়বেন না পবন সিং, অস্বস্তিতে বিজেপি
সেই মতো আমেরিকার কাছে খবর আসে উত্তর গাজার মানুষ খাবারের অভাবে কাতর। সেই মতো শনিবার উত্তর গাজায় খাবার এয়ারড্রপ করার পরিকল্পনা নেওয়া হয়। আমেরিকাকে এই এয়ারড্রপে সাহায্য করে জর্ডন এয়ারফোর্স। মূলত যে সব এলাকায় সাধারণ গাজার বাসিন্দারা নিরাপদ আশ্রয় হিসাবে যে সব জায়গায় বেশি সংখ্যায় রয়েছেন, সেখানে খাবার দেওয়া হয়। গাজার ক্ষুধার্ত মানুষ প্যারাশুট লক্ষ্য করে দূর দূরান্ত থেকে ছুটে আসেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…