মাত্র ৪৫ রান করলেই নয়া নজির গড়বেন যশস্বী

খবর লাইভ : ইংল্যান্ড সিরিজে ধারাবাহিক ভাবে রান করে চলেছেন যশস্বী জয়সওয়াল। দুবার ২০০-র গন্ডি পেরিয়েছেন। এই সিরিজের আবিষ্কার বলে মনে করা হচ্ছে তাঁকে। সেই যশস্বীর সামনে আরও একটি নজির গড়ার সুযোগ চলে এসেছে। এর জন্য দরকার মাত্র ৪৫ রান। তা হলেই প্রথম ভারতীয় হিসাবে সেই নজির গড়ে ফেলতে পারবেন তিনি।এখনও পর্যন্ত ইংল্যান্ড সিরিজে ৬৫৫ রান করেছেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজে ব্যক্তিগত রানের নিরিখে কোহলির সঙ্গে যুগ্ম ভাবে প্রথম স্থানে রয়েছেন তিনি। কোহলিরও ৬৫৫ রান রয়েছে। তবে সেই কীর্তি কোহলি গড়েছিলেন চার টেস্টে। যশস্বীর সামনে আরও একটি টেস্ট খেলার সুযোগ রয়েছে। সেখানেই কোহলির রেকর্ড ভাঙতে পারেন। শুধু তাই নয়, প্রথম ভারতীয় হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজে ৭০০ রান করার হাতছানি রয়েছে তাঁর সামনে। সে জন্য দরকার মাত্র ৪৫ রান।

আরও পড়ুনঃ এবার কলকাতা উত্তরের সাংসদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন বিধায়ক তাপস রায়

ভারত-ইংল্যান্ড সিরিজে এখনও পর্যন্ত মাত্র দু’জন ব্যাটার ৭০০ রানের গন্ডি পেরোতে পেরেছেন। তাঁরা হলেন গ্রাহাম গুচ এবং জো রুট। ১৯৯০ সালের সিরিজে গুচ ৭৫২ রান করেছিলেন। সেটাই সর্বোচ্চ রান। ২০২১-২২ সালে ভারত সফরে এসে রুট করেছিলেন ৭৩৭ রান। তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। ভারতীয়দের মধ্যে রাহুল দ্রাবিড়ের ৬০২ রান দীর্ঘ দিন এক নম্বরে ছিল। তা ২০১৬ সালে ভেঙে দেন কোহলি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago