খবর লাইভ : ফের পশ্চিমের দেশগুলোকে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সাফ জানান, ইউক্রেন যুদ্ধে পশ্চিমিরা সেনা পাঠালে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করা হবে। পাশাপাশি পার্লামেন্ট এবং দেশের অভিজাতদের সম্বোধন করে পুতিন বলেছেন, “পশ্চিমিরা রাশিয়াকে দুর্বল করতে উঠে পড়ে লেগেছে। রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমিদের হস্তক্ষেপ কতটা ভয়াবহ হতে পারে সেটা তারা এখনও ভাবতে পারছে না।”
যদিও পুতিনের এই হুমকিকে মোটেই গুরুত্ব দিচ্ছে না আমেরিকা। বরং পুতিনকে দায়িত্বজ্ঞানহীন বলে পাল্টা বিঁধেছে মার্কিন মুলুক। পুতিন যে হুমকি দিয়েছে, তেমন কিছু ঘটনার আশঙ্কাও নেই বলে আশ্বস্ত করেছে আমেরিকা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাশিয়ায় জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সময়েই পশ্চিমী শক্তিগুলির উদ্দেশে এই পরমানু হুমকি ছুড়ে দেন পুতিন। যদি কোনও দেশ রাশিয়ার ইউক্রেন আগ্রাসন ঠেকাতে সেনা পাঠায়, তাহলে ‘ভয়ঙ্কর পরিণামের’ বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন পুতিন।
ইউক্রেনে ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর সেনা পাঠানোর বিষয়ে গত সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একটি প্রস্তাব দিয়েছিলেন। যা আমেরিকা, জার্মানি, ব্রিটেন এবং অন্য সদস্য দেশগুলো প্রত্যাখ্যান করেছে। ম্যাক্রোঁর ওই প্রস্তাবকে ইঙ্গিত দিয়েই তিনি এই হুঁশিয়ারি দেন। পুতিন বলেছেন, “পশ্চিমি দেশগুলোকে অবশ্যই বুঝতে হবে যে আমাদেরও অস্ত্র আছে, যা তাদের ভূখণ্ডে আঘাত হানতে পারে।
[02/03, 2:56 pm] Arpan: বলে রাখা ভালো, রাশিয়াতে (Russia) ১৫-১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে পুতিনের জয় সুনিশ্চিত। এতে তিনি আরও ৬ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এমন নির্বাচনের আগে ভাষণ দিতে এসে তিনি রাশিয়ার আধুনিক পারমাণবিক অস্ত্রাগার নিয়ে রীতিমতো হুমকি দিলেন পশ্চিমের দেশগুলোকে।
পুতিন এর আগেও ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার সর্বোচ্চ ক্ষমতাধর পুতিন এদিন পশ্চিমি রাজনীতিকদের ইতিহাসে ফিরে তাকানোর পরামর্শ দিয়েছেন। বিশেষ করে নাৎসি জার্মানির অ্যাডলফ হিটলার এবং ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্টের ব্যর্থ রাশিয়া আক্রমণের ইতিহাসও তুলে ধরেছেন। তিনি বলেছেন, “এখন রাশিয়া আক্রমণ করতে এলে হিটলার-নেপোলিয়নের চেয়েও খারাপ পরিণতি হবে পশ্চিমিদের।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…