খবর লাইভ : কেন্দ্রীয় এজেন্সি যা করে দেখাতে পারেনি, আদালতের নির্দেশের পর সেটাই করে দেখিয়েছে রাজ্য পুলিশ। সন্দেশখালি কাণ্ডের ৫৫ দিন পর মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তুলতে এখনও সন্দেশখালি ইস্যু জিইয়েরা রাখতে চায় বিরোধীরা।
সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই বসিরহাটে একটি মিছিলের আয়োজন করে। যার নেতৃত্বে ছিলেন মীনাক্ষী মুখোাধ্যায়। কিন্তু অনুমতি না থাকায় পুলিশ মিছিল এগোতে দেয়নি। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
আরও পড়ুনঃ মাত্র ৪৫ রান করলেই নয়া নজির গড়বেন যশস্বী
আজ শনিবার বসিরহাটে এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে দলীয় কর্মীদের মিছিল এগোতে থাকে এসপি অফিসের দিকে। মিছিল আটকাতে আগে থেকেই ব্যারিকেড করেছিল পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বাধা দেয় পুলিশ। বাম কর্মী-সমর্থকরা সেই বাধা উপেক্ষা করে এগোতেই তাদের রুখে দেয় পুলিশ। এরপরই দু’পক্ষের ধস্তাধস্তিতে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…