games Special News Special Reports

এক টেস্ট বাকি থাকতেই সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া

0
(0)

খবর লাইভ : এক টেস্ট বাকি থাকতেই সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট হারের পর ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্তু তারপর টানা ৩টি ম্যাচ জয়। ৫ উইকেটে চতুর্থ টেস্ট জিতল টিম ইন্ডিয়া। চতুর্থ দিনে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন রোহিত শর্মা, শুভমান গিল ও ধ্রুব জুরেল। তবে দুই ইনিংসেই চাপের মুহূর্তে ধ্রুব জুরেলের ব্যাটিংয়ের প্রশংসা করতেই হবে।তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৪০। চতুর্থ দিনের সকালেও ঠান্ডা মাথায় শুরু করেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ওপেনিং জুটিকে গুরুত্বপূর্ণ ৮৪ রানের পার্টনারশিপ করেন রোহিত-যশস্বী। হাফ সেঞ্চুরি করেন রোহিত। কিন্তু তখনও মনে হয়নি ১৯২ রানের টার্গেট তাড়া করতে গিয়ে চাপের মুখে পড়তে পারে টিম ইন্ডিয়া। কিন্তু লাঞ্চের ঠিক আগে যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, রজত পাতিদারের উইকেট হারায় ভারত। চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ভারতের স্কোর ১১৮ রানে ৩ উইকেট।

লাঞ্চের পর আরও দুটি উইকেট দ্রুত পড়ে ভারতের। রবীন্দ্র জাদোজা ও সরফরাজ খান আউট হতেই চাপ বাড়ে ভারতের উপর। একটা সময় ভারত ১২০ রানে ৫ উইকেট হারানোর পর মনে হয়েছিল ১৯২-তে পৌছতে কালঘাম ছুটবে ভারতের। কিন্তু সেখান থেকে শুভমান গিল ও ধ্রুব জুরেল দলের ইনিংসের রাশ ধরে। পিচে অসমান বাউন্স, সঙ্গে অসামান্য টার্নিং। সেই পরিস্থিতিতে যে লড়াইটা করেছেন গিল ও ধ্রুব জুরেল তা অনবদ্য।ঠান্ডা মাথায় ব্যাটিং করে ষষ্ঠ উইকেটে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন শুভমান গিল ও ধ্রুব জুরেল। ঠান্ডা মাথায় ব্যাটিং করে ৭২ রানের ম্যাচ উইনিং পার্টনারশিপ করেন দুজন। নিজের অর্ধশতরান পূরণকরেন গিল। ৫২ রানে অপরাজিত থাকেন শুভমান গিল। ৩৯ রানে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল। এই ম্যাচ জয়ের ফলে ধরমশালায় শেষ টেস্ট নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *