খবর লাইভ : সন্দেশখালিকাণ্ডে এবার গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যোগ করল পুলিশ। তা রুজু হয়েছে উত্তম সর্দার ও শিবপ্রসাদ (শিবু) হাজরার বিরুদ্ধে মামলায়। উত্তম গ্রেফতার হলেও এখনও অধরা শিবপ্রসাদ।
পুলিশ সূত্রে খবর, এক মহিলার গোপন জবানবন্দি দিয়েছেন পুলিশের কাছে। তাঁর অভিযোগের ভিত্তিতে উত্তম ও শিবুর বিরুদ্ধে মামলায় গণধর্ষণের ধারা যোগ করা হয়েছে। শনিবার উত্তমকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। তাঁকে ১০ দিনের জন্য পুলিশি হেফাজতে চাওয়া হয়েছে।
আরও পড়ুনঃ দিল্লিতে মালগাড়ি উল্টে কমপক্ষে ৮টি ওয়াগন লাইনচ্যুত
বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান জানান, সন্দেশখালি এখন নিয়ন্ত্রণেই রয়েছে। গণধর্ষণের অভিযোগ উঠেছে বলেই ধারা যোগ করা হয়েছে। গোটা বিষয়টিই তদন্ত করে দেখা হবে।
শনিবার জেলা পুলিশ সুপার জানান, তদন্ত চলছে। সব দিক খতিয়ে দেখেই পদক্ষেপ করা হবে। সন্দেশখালিতে তৃণমূলের যে প্রতিনিধি দল গিয়েছিল, তাদেরও বক্তব্য ছিল, প্রয়োজন পড়লে উত্তমের মতো শিবুর বিরুদ্ধেও পদক্ষেপ করবে দল।




