games Special News Special Reports

ইংল্যান্ডের বিরুদ্ধে কি পরের দুই টেস্টে খেলবেন কোহলি?

0
(0)

খবর লাইভ : ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ছিলেন না বিরাট কোহলি । এখনও ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম টেস্টের দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এরই মধ্যে সুত্রের খবর, ইংরেজদের বিরুদ্ধে পরের দুই টেস্টেও নেই তিনি। সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইট জানিয়েছে, রাজকোটে তৃতীয় ও রাঁচীতে চতুর্থ টেস্টেও বিরাটকে পাওয়া যাবে না। ধোঁয়াশা রয়েছে দলের আরও দুই ক্রিকেটার ক্রিকেটার কে এল রাহুল, এবং রবীন্দ্র জাদেজার ফেরা নিয়েও।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলে ছিলেন না কোহলি। প্রথম টেস্টের আগে ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি। ঠিক কী কারণে বিরাট ছুটি নিয়েছেন সেই নিয়ে বোর্ড বা তিনি কিছু বলেননি। তবে জানা গিয়েছিলো, স্ত্রী অনুষ্কা শর্মা দ্বিতীয় বার সন্তানের জন্ম দিতে চলেছেন। সেই কারণেই অনুষ্কার সঙ্গে সময় কাটাচ্ছেন বিরাট।তবে মনে করা হচ্ছিলো তৃতীয় টেস্ট থেকে ফিরবেন তিনি। তবে এর মধ্যেই ওই সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইট জানিয়েছে, পরের দুই টেস্টেও বিরাটকে পাওয়া যাবে না। তিনি নাকি নির্বাচকদের সে কথা জানিয়ে দিয়েছেন। বিরাট খেলবেন কি না তা ঠিক ছিল না বলেই নাকি দল ঘোষণা করতে দেরি হচ্ছিল। এদিকে প্রথম টেস্ট চলাকালীন পেশিতে টান ধরেছিল রাহুলের। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জাদেজা। দ্বিতীয় টেস্টে খেলেননি তাঁরা। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন দুই ক্রিকেটার। রিপোর্টে বলা হয়েছে, দুই ক্রিকেটারই প্রায় সুস্থ। তবে তাঁরা তৃতীয় টেস্টে খেলতে পারবেন কি না সেই বিষয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকেরা এখও রিপোর্ট পাঠাননি বোর্ডের কাছে। সেই কারণে তাঁদের খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *