বামেদের ইনসাফ যাত্রায় কেন নেই ফেলুদা? কী সাফাই সব্যসাচীর?

খবর লাইভ : লোকসভা ভোটের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সমস্ত শিবিরেই। তার মধ্যেই গোটা বাংলা জুড়ে ইনসাফ যাত্রা করছে বঙ্গ সিপিএম। আর সেটাকে কেন্দ্র করেই উসকে গিয়েছে নতুন বিতর্ক।

সময়ের দাবি মেনে বদলে গিয়েছে সিপিআইএমের সংস্কৃতি? গণসঙ্গীতকে সরিয়ে জায়গা করে নিয়েছে বাণিজ্যিক গান।ডিওয়াইএফআইয়ের উদ্যোগে চলছে এই ইনসাফ যাত্রা। এটি শেষ হবে বিগ্রেড সমাবেশ দিয়ে। সেটার বিভিন্ন ক্লিপে কখনও ৮৩ ছবির লেহরা দো গান ব্যবহৃত হয়েছে, কখনও আবার অন্য কোনও গান। ২০২১ এর বিধানসভায় শূন্য আসন পাওয়ার পর বামেদের লক্ষ্য যে মানুষের সমর্থন ফিরে পাওয়া সেটা বলার অপেক্ষা রাখে না। আর সেটা করতেই, প্রাসঙ্গিকতা ফিরে পেতে এই নতুন গানকে তাঁরা বেছে নিয়েছেন বলেই অনেকে মনে করছেন।

আরও পড়ুনঃ পুলিশি জেরায় বিস্ফোরক তথ্য, সংসদের বাইরে গায়ে আগুন লাগানোর পরিকল্পনা ছিল!

ডিওয়াইএফআইয়ের ‘ইনসাফ যাত্রা’ শনিবার ৪৪ দিনে পড়লেও এক দিনও দেখা গেল না অভিনেতা সব্যসাচী ‘ফেলুদা’ চক্রবর্তীকে। বাদশা মৈত্র, দেবদূত ঘোষদের ওই যাত্রায় হাঁটতে দেখা গেলেও টলিউডের ‘বেণু’কে সেখানে দেখা যায়নি। এরই মধ্যে আবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে তিনি রাজ্য সরকারের প্রদত্ত সম্মান গ্রহণ করেছেন। তাই দুইয়ে-দুইয়ে চার করে বাম মহলে অনেকেই বলতে শুরু করেছেন, তা হলে কি দূরত্ব বাড়ল?
সব্যসাচী অবশ্য বলছেন, ‘‘যাঁরা এই সব গুঞ্জন রটাচ্ছেন তাঁদের রটাতে দিন। তাঁরা হয়তো এর জন্য টাকাও পান। আমি সমর্থক (বামেদের) ছিলাম, আছি, থাকব।’’ তার সাফাই, আগামী ১ জানুয়ারি আমাদের নাটক রয়েছে। তার রিহার্সাল নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত। তা ছাড়া, কোভিডের পর শারীরিক দুর্বলতার কারণে আমি কাজও ছেড়ে দিয়েছি। এখন মিছিলে যাওয়া, হুড়োহুড়ি, সেল্‌ফি তোলার ভিড় সামলানো আমার পক্ষে সম্ভব নয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago