খবর লাইভ : আগামী বছর ২২ জানুয়ারিই অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হতে চলেছে। গর্ভগৃহে ‘রামলালা বিরাজমান’-এর মূর্তি প্রতিষ্ঠার সেই অনুষ্ঠানে থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। তা নজরে রেখেই শেষ মুহূর্তের কাজ চলছে। রামমন্দিরের উদ্বোধনে হাজির থাকতে আগে থেকেই অযোধ্যায় পৌঁছে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের ভক্তরা। এই পরিস্থিতিতে উদ্বোধনে ভক্তদের শহরে আসতে নিষেধ করলেন রামমন্দির ট্রাস্টের কর্তা চম্পত রাই।
বিজেপি দাবি করেছে যে, শহরের বেশির ভাগ হোটেলেই তিন দিন অর্থাৎ, ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত বুকিং করে রেখেছেন বহু মানুষ। এ ভাবে চলতে থাকলে ভিড়ে ঠাসাঠাসি অবস্থা হতে পারে অযোধ্যার। তা মাথায় রেখেই ভক্তদের উদ্দেশে চম্পত বলেন, ‘‘আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় আসার দরকার নেই।’’ তাঁর বার্তা, ওই দিন অযোধ্যায় না এসে বাড়ির কাছে কোনও মন্দিরে ‘আনন্দ মহোৎসব’ পালন করতে পারেন ভক্তেরা। তিনি বলেন, ‘‘ছোট-বড়, যে কোনও দেবতারই মন্দিরে যান ২২ জানুয়ারি। অযোধ্যায় আসবেন না।’’
আরও পড়ুনঃ পুলিশি জেরায় বিস্ফোরক তথ্য, সংসদের বাইরে গায়ে আগুন লাগানোর পরিকল্পনা ছিল!
চলতি মাসেই রামমন্দিরের নবনির্মিত গর্ভগৃহের ছবি প্রকাশ করেছে ট্রাস্ট। কিন্তু ২২ জানুয়ারির মধ্যে যে রামমন্দির পুরোপুরি তৈরি হবে না, তা আগেই জানিয়ে দিয়েছিল ট্রাস্ট। শনিবার ট্রাস্ট কর্তা এক সাক্ষাৎকারে জানালেন, মূর্তি ও গর্ভগৃহ নির্মাণ হয়ে গেলেও বাকি কাজ সম্পূর্ণ শেষ হতে বছর দুয়েক লেগে যাবে।
গত পাঁচ দশকে সঙ্ঘ পরিবারের রামমন্দির আন্দোলন চূড়ান্ত রূপ নিতে চলেছে রামমন্দির উদ্বোধনের মধ্য দিয়ে। ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, গোটা মন্দির চত্বরের কাজ শেষ হতে ২০২৫ সাল হয়ে যাবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…