কমলনাথকে সরিয়ে মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি হলেন জিতু পাটোয়ারি

খবর লাইভ : মধ্যপ্রদেশে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন জিতু পাটোয়ারি। সরানো হয়েছে প্রবীণ নেতা কমল নাথকে। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরেই অনগ্রসর শ্রেণির নেতা জিতুকে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দিল হাইকমান্ড। মনে করা হচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

শনিবার কংগ্রেসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এই রদবদলের কথা। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এক বিবৃতিতে জানিয়েছেন, জিতু নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি। শীঘ্রই কার্যকর হবে এই নিয়োগ। বিদায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথের অবদানের প্রশংসাও করছে দল। বিধানসভা নির্বাচনে সাউ কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে ৩৫ হাজার ভোটে হেরেছেন জিতু। তার পরেও তাঁকে এই গুরুদায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরে। রাজনীতিকদের একাংশ মনে করছেন, আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই রদবদল।
অনুঘটকের কাজ করেছে মধ্যপ্রদেশ বিধানসভার ফল। ২৩০টি আসনের মধ্যে ৬৬টি আসনে জিতেছে কংগ্রেস। যেখানে বিজেপি ১৬৩টি আসনে জিতে ক্ষমতা দখল করেছে। তার পরেই মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি আসনে বসানো হল জিতুকে।

আরও পড়ুনঃ বামেদের ইনসাফ যাত্রায় কেন নেই ফেলুদা? কী সাফাই সব্যসাচীর?
আসলে অনগ্রসর শ্রেণির নেতা জিতুকে তুলে এনে বিভিন্ন শ্রেণির মধ্যে ভারসাম্যও আনতে চাইছে কংগ্রেস। কমল ব্রাহ্মণ। তাঁর বদলে জিতুকে এনে অনগ্রসর শ্রেণির ভোটব্যাঙ্ক ভরতে চাইছে কংগ্রেস বলে মনে করেন অনেকে। জিতু আবার রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যমুনা দেবীর ভাইপো।

মধ্যপ্রদেশে কংগ্রেসের পরিষদীয় দলের নেতা নিয়োগ করা হয়েছে উমঙ্গ সিঙ্ঘারকে। বিধানসভায় তিনিই হতে চলেছেন বিরোধী নেতা। বিধানসভায় বিরোধী উপনেতা করা হয়েছে হেমন্ত কাটারেকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago