খবর লাইভ : এপ্রিলে বাংলায় এসে বলে দিয়েছিলেন চব্বিশের লোকসভা ভোটের টার্গেট। ঠিক করে দিয়েছিলেন পঁয়ত্রিশ আসনের লক্ষ্য। নভেম্বরের শেষে এসে সেই অমিত শাহের নজর ছাব্বিশের বিধানসভার ভোটও।
অমিত শাহ শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে বললেন, ‘‘এবার ছাব্বিশের ভোটে দুই তৃতীয়াংশ বহুমত নিয়ে সরকার হবে বিজেপির। তৃণমূল সরকারকে উৎখাত করে বাংলায় ক্ষমতায় আসবেই বিজেপি।’’ বছর গড়ালেই চব্বিশের লোকসভা ভোট। এই ভোটে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যে দুর্নীতির অভিযোগকেই হাতিয়ার করবে সেটা এ দিন স্পষ্ট করে দেন অমিত শাহ। এ দিন বারবার তিনি দুর্নীতি ইস্যুতেই সুর চড়ান।
আরও পড়ুনঃ তেলেঙ্গানায় শুরু ভোটগ্রহণ, সকাল সকাল ভোটদানের আর্জি প্রধানমন্ত্রীর
চ্যালেঞ্জের সুরে অমিত শাহ এদিন প্রতিবাদ সভা থেকে জ্যোতিপ্রিয়, অনুব্রত, পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে বলেন, ‘‘কয়লা হোক অথবা নিয়োগ। বাংলার জনতার টাকা খেয়েছে ওরা। মমতাদি যদি আপনার হিম্মত হয এদের সাসপেন্ড করে দেখান।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শাসকদলের বঞ্চনার অভিযোগ উড়িয়ে অমিত শাহর দাবি, ‘‘নরেন্দ্র মোদি সরকার কোটি কোটি টাকা পাঠায় বাংলায় । তৃণমূলের সিন্ডিকেট বাহিনীর জন্য সেই টাকা গরিবের কাছে পৌঁছয় না।
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় উনন্নয়নের কাজ করতে দেন না।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…