খবর লাইভ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতায় সভার পর দিনই সাতসকালে কলকাতা সহ একাধিক জায়গায় হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর। বৃহস্পতিবার প্রাথমিক নিয়োগ মামলায় কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশুগুপ্তের পাটুলির বাড়িতে সোজা পৌঁছে যায় সিবিআই। এদিন সকালে নিজাম প্যালেস থেকে সিবিআই-এর দু’টি দল বের হয়। দুটি গাড়ি করে তাঁরা পৌঁছয় পাটুলিতে বাপ্পাদিত্যর বাসভবনে। গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে রয়েছেন নিরাপত্তারক্ষীরাও। তবে এদিন কাউন্সিলরের বাড়ির বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় সিবিআই আধিকারিকদের। পরে ঘুম চোখে বাড়ির বাইরে এসে দরজা খোলেন খোদ বাপ্পাদিত্যই।
বর্তমানে বাপ্পাদিত্যর বাড়িতেই রয়েছেন সিবিআই আধিকারিকরা। তাঁর গোটা বাড়ি ঘিরে রেখে চলছে তল্লাশি। পাশাপাশি বিভিন্ন নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে শুধু বাপ্পাদিত্যর বাড়িতেই নয় কলকাতার পাশাপাশি কোচবিহার ও মুর্শিদাবাদ মিলিয়ে এদিন প্রায় ৮ জায়গায় প্রাথমিক নিয়োগ মামলায় সিবিআই তল্লাশি চালাচ্ছে বলে খবর। পাশাপাশি এদিন কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির পাশাপাশি বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর রাজারহাটের বাড়িতে পৌঁছে যায় সিবিআই-এর আরেকটি দল। পুরসভা নিয়োগ মামলায় কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী দল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…