জামিন পেলেও মিলল না মুক্তি! ফের জেল হেফাজতে কল্যাণময় গঙ্গোপাধ্যায়

খবর লাইভ : জামিন পেলেও মিলল না মুক্তি। জেল হেফাজতেই থাকতে হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। গ্রুপ-সি নিয়োগ মামলায় বুধবারই কল্যাণময়কে শর্তসাপেক্ষে জামিন দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে জামিন পেলেও জেল থেকে বেরনো হল না কল্যাণময়ের। নবম-দশম নিয়োগ মামলায় তাঁকে এবার গ্রেফতার করল সিবিআই। সূত্রের খবর, সিবিআই-এর আবেদন মঞ্জুর করে ৬ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুরের বিশেষ সিবিআই আদালত। ওই মামলায় কল্যাণময়ের পাশাপাশি অশোক সাহা, সুব্রত সামন্তের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় গত বছর গ্রেফতার করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময়কে। তারপর থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি ছিলেন তিনি। ১ বছরেরও বেশি জেলজীবন কাটানোর পর বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে মুক্ত দিয়েছিল তাঁকে। কিন্তু শেষ অবধি জেলের বাইরে বেরনো হল না তাঁর।

তবে সূত্রের খবর, কল্যাণময়ের বিরুদ্ধে এখনও সরাসরি কোনও তথ্য আদালতে পেশ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে সিবিআই তদন্ত নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। বুধবার কলকাতা হাইকোর্টে সে কথা জানিয়েই কল্যাণময়-সহ পাঁচ জনের জামিন মঞ্জুর করেছিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হল না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago