যাদবপুর ছাত্র মৃত্যুর ঘটনায় চার্জশিট পুলিশের,যৌন নির্যাতন থেকে বাঁচতেই ঝাঁপ!

খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনার ৭০দিনের মাথায় চার্জশিট দিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেখানে উল্লেখ্য, সিনিয়ররা আত্মহত‌্যার প্ররোচনা দিয়েছিল। র‌্যাগিংয়ের নামে যৌন নির্যাতনের শিকার হয়েছিল প্রথমবর্ষের ওই ছাত্র। কলকাতা পুলিশ চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৫ ধারায় নাবালককে আত্মহত‌্যার প্ররোচনা দেওয়ার পাশাপাশি অ‌্যান্টি র‌্যাগিং ও পকসো ধারা দেওয়া হয়েছে।

গত ৯ আগস্ট বিশ্ববিদ‌্যালয়ের মেইন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় বাংলা বিভাগের প্রথমবর্ষের ওই ছাত্রের।
পড়ুয়ার বাবা খুনের মামলা দায়ের করেছিলেন। ঘটনার সময় ওই ছাত্র কার্যত পোশাকহীন অবস্থায় ছিল বলে জানা যায়। পুলিশ তদন্তে নেমে বিশ্ববিদ‌্যালয়ের প্রাক্তনী ও বর্তমান পড়ুয়া মিলিয়ে ১২ জনকে গ্রেফতার করে। পুলিশের দাবি, ঘটনার দিন জামা কাপড় খুলে নেওয়া হয়েছিল। ছাত্রের উপর যৌন নির্যাতনও করা হয়েছিল। এরপরই ধৃতদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করে পুলিশ।

ঘটনার দিন দীর্ঘ সময় ধরে মানসিক ও শারীরিক অত্যাচার এমন পর্যায়ে পৌঁছেছিল যে ওই ছাত্র পালিয়ে বাঁচার কোনও পথ খুঁজে পাচ্ছিল না। আত্মহত‌্যাই ছিল সিনিয়রদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ।তখন সে নিচে ঝাঁপ দেয়।

Jadavpur-university-student-dead-chagsheet-kolkata-police

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago