খবর লাইভ : অভিনব উপহার পাঠানো হয়েছে বিশ্বভারতীর উপাচার্য-সহ তাঁর ২৫ জন অনুগামীর বাড়িতে । সব উপহারই পৌঁছনো হয়েছে কুরিয়ারের মাধ্যমে। কেউ পেয়েছেন পঞ্চমীর দিন কেউ বা আবার একাদশীর দিন।
নিশ্চয়ই ভাবছেন কী ছিল সেই উপহারে ? প্যাকেট খুলতেই তাজ্জব সকলে! ছেঁড়া-ফাটা জুতো। তাতে লেখা পুজোর উপহার। কটাক্ষের এক নয়া পদ্ধতি দেখল শান্তিনিকেতন। যদিও বিষয়টি নিয়ে কেউ সমালোচনা করছেন, কেউ আবার ব্যঙ্গ করছেন। রীতিমতো চর্চা শুরু হয়েছে বিশ্বভারতীর জুড়ে।
সাম্প্রতিক অতীতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক কাজকর্মের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন করেছেন পড়ুয়ারা। তাঁরাই এই কাজ করে থাকতে পারেন বলে মনে করছেন উপাচার্যের ঘনিষ্ঠ মহল। কেউ কেউ অবশ্য বলছেন, বিদ্যুৎবাবুর আমলে বিশ্বভারতীর প্রশাসনিক ব্যর্থতার প্রসঙ্গটি তুলে ধরতেই এই ধরনের কাজ করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…